1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

সিরাজগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী গুটু গ্রেফতার

মোঃ জুবায়ের হোসাইন
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের ধানবান্দী এলাকায় গভীর রাতে যৌথ বাহিনীর অভিযানে ধরা পড়েছে জেলার অন্যতম কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ আমিনুল, যিনি গুটু নামে পরিচিত। রোববার (১ জুন) দিবাগত রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে চালানো যৌথ বাহিনীর অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ধরা পড়া আমিনুলের বিরুদ্ধে এর আগেও মাদক পাচার ও চোরাচালানের একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জিজ্ঞাসাবাদে সে সিরাজগঞ্জ জেলার মাদক নেটওয়ার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেছে বলে জানা গেছে।

অভিযানের সময় তার কাছ থেকে বিভিন্ন ব্যক্তির কাছে মাদক সরবরাহ এবং অর্থপাচারের সঙ্গে সংশ্লিষ্ট তথ্য উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের এই অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com