1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

সিরাজগঞ্জ ও রায়গঞ্জে সেনাবাহিনীর অভিযানে ১৬ হাজার কেজি সরকারি চালসহ আটক ৮

Md Jake Ullah
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর পৃথক দুটি অভিযানে মোট ১৬ হাজার কেজি সরকারি ফেয়ার প্রাইসের চাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) রাত ৮টার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর সেনা ক্যাম্প এবং নিমগাছি আর্মি ক্যাম্প থেকে দুটি পৃথক পেট্রোল দল অভিযানে অংশ নেয়।
সদরের মালসাপাড়া এলাকার নর্থ বেঙ্গল ফ্লাওয়ার মিল-এ অভিযান চালিয়ে আনুমানিক ৫০০ বস্তা (প্রায় ১০ হাজার কেজি) সরকারি চাল জব্দ করা হয়। ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফ আন নজমু ও সদর থানা পুলিশের উপস্থিতিতে অবৈধভাবে মজুত করা এই চালের গুদাম মালিককে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, রায়গঞ্জ উপজেলার চিরামপুর এলাকায় চালানো আরেকটি অভিযানে আনুমানিক ৬ হাজার কেজি সরকারি চাল উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মাহফুজ হোসেন (২৫), শাকিল হোসেন (২৮), রাজু (২৫), শরিফ হোসেন (৩৫), আলমগীর হোসেন (৩৬),জাকির হোসেন (৩২), সাইফুল (৩৫), আটককৃতদের রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সিরাজগঞ্জ সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন এলাকায় গরিব-দুঃখীদের জন্য বরাদ্দকৃত ন্যায্য মূল্যের চাল মজুদের অভিযোগে অভিযান চলমান থাকবে। সকল অবৈধ গুদাম শনাক্ত করে দায়ীদের আইনের আওতায় আনা হবে বলে জানানো হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com