1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে সোনালী পরিবহনের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত ১.আহত ২

khairul alam
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে
গাইবান্ধার সুন্দরগঞ্জে ঢাকাগামী যাত্রীবাহী বাস সোনালী পরিবহনের ধাক্কায় ভ্যান যাত্রী মো. রাজু মিয়া (৪০) নামের এক ব্যাক্তি মারা গেছেন। আহৃত হয়েছেন ২ জন।
গত শুক্রবার রাত ৯ টার দিকে সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কের সদর মহিলা দাখিল মাদ্রাসার দক্ষিণে এ সড়ক দূর্ঘটনা ঘটেছে।
নিহত মো. রাজু মিয়া উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের থ্যালথ্যালা বাজার গ্রামের মৃত মেছের আলীর ছেলে।
আহতরা হলেন সাদুল্লাপুর উপজেলার সান্দিয়াপুর গ্রামের মো. আবদুর রশিদ মিয়া প্রামাণিকের ছেলে মো. আলমগীর হোসাইন (৩৮) ও কামাপাড়া গ্রামের মো. আতোয়ার রহমান (৬০)।
এরমধ্যে মো.  আতোয়ার রহমান গুরুত্ব আহত হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক।
আহত মো. আলমগীর হোসাইন বলেন, ভ্যানে করে আমরা সুন্দরগঞ্জ মুখে আসছিলাম। এ সময় বেপরোয়া যাত্রীবাহী বাসটি ধাক্কা দিলে যাত্রীসহ ভ্যান উল্টে যায়।
পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মো. রাজু মিয়া সেখানে মারা যান। মো. আতাউর রহমানের অবস্থা বেগতিক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com