1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সেনাকর্মকর্তা শ’হী’দ লেফটেন্যান্ট তানজিম এর স্মরণে রামু ক্যান্টনমেন্ট কলেজের নাম পরিবর্তন

মোহাম্মদ ফোরকান
  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২৯৬ বার পড়া হয়েছে

অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে গত ২৩-ই সেপ্টেম্বর দিবাগত রাতে চকরিয়ার ডুলাহাজারায় সেনাবাহিনীর বিশেষ অভিযান চলাকালীন সময়ে সন্ত্রাসীদের হামলায় নিহত হন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার। বীরত্বপূর্ণ অবদান রাখায় শহীদ তানজিমের স্মরণে রামু ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। রবিবার (৩-রা নভেম্বর) প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী নতুন নাম রাখা হয়েছে “শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ” পরিচালনা পর্ষদের এক বিজ্ঞপ্তিতে বলা হয় – শহীদ লেফটেন্যান্ট তানজিমের বীরত্বগাঁথা ও সাহসিকতার ইতিহাস সারাদেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই মহতি সিদ্ধান্তের ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদ লেফটেন্যান্ট তানজিমের সাহসিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশমাতৃকার প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ করতে উৎসাহিত হবে। ২০১৮ সালে রামু সেনানিবাসে প্রতিষ্ঠিত এই কলেজের অফিসিয়াল ফেসবুক পেজের নাম ইতিমধ্যে নতুন নামে পরিবর্তন করা হয়েছে এছাড়াও পরিবর্তন ঘটেছে লোগোতে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com