1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

সেন্টমার্টিনে মালিক বিহীন ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার।

মেহেদী হাসান আরফাত
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে কোস্টগার্ড। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক সমকালকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার রাত ৮টার দিকে কোস্টগার্ড পূর্ব জোনের আওতাভুক্ত সেন্টমার্টিন বিসিজি স্টেশন, দ্বীপের পশ্চিম পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নীলাচল রিসোর্ট সংলগ্ন সি-বিচ এলাকায় জিও ব্যাগের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা একটি কালো ব্যাগ থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ মাদক পরবর্তীতে বিনষ্ট করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের এই কর্মকর্তা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com