1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময়। জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, সুপ্রিম কোর্টের আইনজীবী স্বামী গ্রেফতার ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের এমপি কাজলের সাথে শুভেচ্ছা বিনিময় ভোলার – লালমোহনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা

সে জন্মেছিল আল্লাহর ঘর কাবার অভ্যন্তরে

রাশিমুল হক রিমন।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৬১৮ বার পড়া হয়েছে
সুন্নি ইসলাম অনুসারে তিনি চতুর্থ রাশিদুন খলিফা। শিয়া ইসলাম অনুসারে তিনি মোহাম্মদের ন্যায্য স্থলাভিষিক্ত ও প্রথম ইমাম। তিনি ছিলেন আবু তালিব ইবনে আবদুল মুত্তালিব ও ফাতিমা বিনতে আসাদের পুত্র, ফাতিমার স্বামী এবং হাসান ও হোসাইনের পিতা। তিনি আহল আল-কিসা ও আহল আল-বাইতের একজন সদস্য ও আল্লাহর সিংহ। আমিরুল মোমেনীন শেরে খোদা মাওলা আলী ইবনে আবু তালিব ( রা.)  ৬০০খ্রিস্টাব্দে অর্থাৎ ২৩ হিজর – পূর্ব সনের ১৩ রজব শুক্রবার মহান আল্লাহ তায়ালার ঘর কাবার অভ্যন্তরে জন্মগ্রহণ করেছিলেন।  ইসলামের উদীয়মান এই মহানায়কের শৈশবে আরবে দুর্ভিক্ষ দেখা দেয়ার কারণে  রাসূল (স:) শিশু আলীকে তার সংসারে এনে পরম যত্নে লালন পালন করেন। এমনিতেই জন্মের পরে শিশু আলির প্রতি রাসূল সাঃ এর অগাধ ভালোবাসা ছিল। তখন নিজের সংসারে এনে তিনি আলীকে নিজের মতো করে গড়ে তুলতেন। ফলে আলী রাসূল ( স.) এর আচার-আচরণ ও আখলাক রপ্ত  করে এক সুমহান চরিত্রের অধিকারী হয়েছেন। তিনি ছিলেন রিসালাত প্রকাশের পূর্ব সময় হতে রাসূল ( স.) এর সার্বক্ষণিক সহচর। তাই তিনি দাবি করে  বলেছেন- ” হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় আমি ও খোদেজা ব্যতীত আর কোন সাহাবা রাসুল ( স.) কে দেখেননি। ” রিসালাত প্রকাশের সাথে সাথে তিনি রাসুলের বক্তব্য শুনে  ঈমান এনে তাঁকে আল্লাহর রাসূল বলে স্বীকার করেন। কালক্রমে তিনি একজন মহাবীর হিসেবে শুধুমাত্র তাবুকের যুদ্ধ ব্যতীত রাসূল ( স.) এর জীবদ্দশায় ইসলামের  সকল যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং বিরোধী বাহিনীর বীরগণকে পরাভূত করে ইসলামের ঝাঁন্ডা  সমুন্নত রেখেছিলেন। সাহাবাদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে  জ্ঞানী। তাই রাসুল ( স.) বলেছিলেন,” আমি জ্ঞানের মহানগরী এবং আলী উহার দরজা। ” তিনি আরবি ব্যাকরণ শাস্ত্রের প্রবর্তক এবং ইসলামের সর্বপ্রথম লেখক হিসেবে গণ্য। তার পুস্তকের নাম ” কিতাবে আলী ” ও ” জামেয়া “।
এতে তিনি সমগ্র দুনিয়ায় যেসব ঘটনার সংগঠিত হবে তার বিবরণ দিয়েছেন। ইসলামের তৃতীয় খলিফা উসমান (রা.)  এর ইন্তেকালের পর সব সম্প্রদায় এবং সমগ্র আরব জাহানের অনুরোধে আমিরুল মোমেনিন শেরে খোদা  আলী ইবনে আবু তালিব  (রা.) খলিফা নির্বাচিত হন। আমিরুল মোমেনিন শেরে খোদা  আলী ইবনে আবি তালিব (রা.) ৪ বছর ৮ মাস ২৩ দিন খেলাফতের দায়িত্ব পালন করে ১৭ রমজান ৪০ হিজরি/৬৬১ খ্রিস্টাব্দে কুফায় শাহাদাত বরণ করেন। মৃত্যুর কারণআলি হত্যাকাণ্ড, স্মৃতিস্তম্ভ ইমাম আলি মসজিদ, নাজাফ প্রদেশ, ইরাক।আজ ২৫ জানুয়ারি,  ১৩ই রজব এই আল্লাহর সিংহ আমিরুল মোমেনিন শেরে খোদা  আলী ইবনে আবু তালিব  (রা.) শুভ আগমন দিবস। মারহাবা, মারহাবা, ইয়া মারহাবা, মারহাবা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com