1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
  5. vero76075@desh-bulletin.com : vero76075 :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

সৈয়দপুর -পার্বতীপুর রোডে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত, স্থানীয়রা ঘাতক ট্রাকে আগুন দিল

Md Rubel
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

সৈয়দপুর-পার্বতীপুর সড়কে মোটরসাইকেল এবং ট্রাক মুখোমুখি সংঘর্ষে মোঃ রবিউল ইসলাম (২৫) ও সুজিত চন্দ্র দাস (২৪) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে নিশ্চিত করেছেন পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল-মামুন । জানা যায়, গতকাল (২৭ মে ) রাত সাড়ে এগারোটার টার দিকে সৈয়দপুর শহরের উপকন্ঠে সৈয়দপুর – পার্বতীপুর হাইওয়ে সড়কের জগন্নাথপুর পাম্পের সামনে ওই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত দুজন হলেন- মোটরসাইকেলের আরোহী পার্বতীপুর উপজেলার জগন্নাথপুর এলাকার তসলিম উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (২৫) ও তাজনগর এলাকার সুশান্ত দাসের ছেলে সুজিত চন্দ্র দাস (২৪)। তারা দুজন উত্তরা ইপিজেডের সি ওয়াই মোল্ডিং (বিডি) কোম্পানি লিমিটেডে টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন। কর্মস্থল থেকে তারা বাড়ি ফিরছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান ,সুজিত ও রবিউল মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। গতকাল রাত সাড়ে ৯টার দিকে সৈয়দপুর-পার্বতীপুর সড়কের জাকেরগঞ্জ ও বান্নিরঘাট এলাকার মাঝামাঝি স্থানে বালুবোঝাই ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ সময় বিক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধ করে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল-মামুন বলেন, ট্রাকের নিচে মোটরসাইকেল আটক ছিল। স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন। দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ট্রাকটিও জব্দ করা হয়েছে। চালক ও তার সহকারীকে ধরতে অভিযান চলছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com