সোনাতলা (বগুড়া)সংবাদদাতাঃ বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার উপজেলার আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নিবার্হী অফিসার স্বীকৃতি প্রামাণিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বগুড়া-১আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।সভায় আরোও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন, থানা অফিসার ইনচার্জ কবির হোসেন,উপজেলা কৃষি অফিসার
সোহরাব হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নজমুল ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনায়েতুর রশীদ, উপজেলা সমাজ সেবা অফিসার আবু সালেহ মোহাম্মদ নূহ,মধুপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম, পাকুল্লা ইউপি চেয়ারম্যান লতিফুর বারী টিম,জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, দিগদাইড় ইউপি চেয়ারম্যান সহিদুল হক, বালুয়া ইউপির (প্যানেল চেয়ারম্যান) আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপ্পনসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি,বীরমুক্তিযোদ্ধা,সাংগঠনিক এবং শিক্ষকপ্রতিনিধি উপস্থিত ছিলেন।