1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

সৌম্য-মাহমুদউল্লাহ ঝড়ে ঢাকাকে উড়িয়ে দিলো বরিশাল

ওমর ফারুক
  • প্রকাশের সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪৯ বার পড়া হয়েছে
প্রথম ব্যাট করতে নেমে সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদের রেকর্ড ১৩৯ রানের জুটিতে ভর করে ফরচুন বরিশাল পায় ১৮৯ রানের বিশাল সংগ্রহ। রিয়াদ ব্যক্তিগত ৭৩ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেও সৌম্য শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৭৫ রানের অনবদ্য ইনিংসে। বরিশালের দেওয়া বড় টার্গেট টপকাতে নেমে দুর্দান্ত ঢাকার ইনিংস থামে ১৪৯ রানে। আর তাতেই ৪০ রানের রোমাঞ্চকর জয়ে ঢাকা পর্ব শেষ করল তামিমের দল।
আজকের পরাজয় নিয়ে দুর্দান্ত ঢাকা পূর্ণ করল দুই হালি। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথে জয় পাওয়া দলটি এরপর থেকে হেরেছে টানা ম্যাচ। হারতে, হারতে ক্লান্ত ঢাকাকে আজ হারিয়ে সুপার ফোরের স্বপ্ন বাঁচিয়ে রাখল তামিম ইকবালের দল। বরিশালের এমন রোমাঞ্চকর জয়ের অন্যতম কারিগর রিয়াদ, সৌম্য।১৯০ রানের পাহাড়সম লক্ষ্য তাড়ায় নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারান দুর্দান্ত ঢাকার ওপেনার সাব্বির হোসেন। আরও একবার এক অংকের ঘরে থেকেই বিদায় নিতে হল সাব্বিরকে। আগের দুই ম্যাচে ১ ও ৪ রান পাওয়া সাব্বির আজ অবশ্য করেছেন ৫ রান।
আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মোহাম্মদ নাইম আজ ১০ রানের বেশি করতে পারেননি। ওবেদ ম্যাককয়ের প্রথম ওভারে ব্যক্তিগত ১ রানে জীবন পাওয়া নাইমের পতন ম্যাককয়ের বলেই। নিজের পরের ওভারে এসে নাইমকে ফিরিয়ে ক্যাচ মিস করা তাইজুলকে স্বস্তি উপহার দেন ম্যাককয়। দুই উইকেট হারানো ঢাকা ৪১ রান তুলে প্রথম পাওয়ার প্লে শেষ করে।বরিশালের তারকা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন আজও জ্বলে ওঠলেন প্রথম ওভারেই। নিজের প্রথম ডেলিভারি করতে এসেই শিকার করেন সাইফ হাসানের উইকেট। ১২ রানে থাকা সাইফ শর্ট বলে পরাস্ত হয়ে ক্যাচ হন মুশফিকের গ্লাভসে। কেবল ১ রান খরচায় ১ উইকেট নিয়ে প্রথম ওভার শেষ করে যান সাইফউদ্দিন।
ধুঁকতে থাকা দুর্দান্ত ঢাকাকে এরপর রক্ষা করেন অ্যালেক্স রস আর এসএম মেহেরব মিলে। ৪১ রানে তিন উইকেট হারানোর পর এই দুইয়ের ব্যাটে লড়াইয়ে ফেরার চেষ্টা। কিন্তু খুব বেশিক্ষণ তারা জুটি গড়ে দলকে টেনে নিয়ে যেতে পারেননি। মেহেদী হাসান মিরাজ নিজের দ্বিতীয় ওভার করতে এসে ভাঙেন অ্যালেক্স-মেহেরবের ৩৯ রানের পার্টনারশিপ।চতুরঙ্গ ডি সিলভাও উইকেটে টিকে থাকতে পারেননি। দুর্ভাগ্যজনকভাবে রান আউটে কাটা পড়ে তিনি বিদায় নেন নামের পাশে ৪ রান রেখে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com