1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

স্বৈরাচারের পতন হলেও দেশ এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি

মোঃ কামাল হোসেন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, স্বৈরাচার পতন হলেও এখনও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি, তাই গণতন্ত্র প্রতিষ্ঠায় এখন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে বর্তমান সরকারের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি)  সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ঢাকাস্থ মীরসরাই জাতীয়তাবাদী ফোরামের আয়োজনে গণ অভ্যুত্থান, গণ প্রত্যাশা এবং রাষ্ট্র সংস্কার বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মঈন খান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের আবেগকে উপলব্ধি করতে হবে। অথচ এ সরকার গত ৬ মাসে সাহসিকতার সঙ্গে দেশ পরিচালনার দায়িত্ব পালনের বার্তা জনগণকে দিতে পারেনি। তিনি বলেন, বাংলাদেশের মানুষ সরকারকে যে ম্যান্ডেট দিয়েছে তা রক্ষা করতে হবে। ক্ষমতা উপভোগের নয়, দায়িত্ব রক্ষার। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে সন্তুষ্ট করতে এ সরকার আসেনি। ছাত্র প্রতিনিধি ও সমন্বয়কদের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন মঈন খান। তিনি বলেন, সমন্বয়ক, নাগরিক কমিটি বা সরকারের মধ্যে যারা দায়িত্ব পালন করছে তারা কতজন ছাত্র? তারা কি রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিল না? এ সময় বিগত পনেরো বছর তরুণ ভোটাররা ভোট দিতে পারেনি উল্লেখ করে দ্রুত নির্বাচনের দাবি জানান তিনি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com