1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

হত্যা,ধর্ষণ,চাঁদাবাজি সহ একাধিক মামলার আসামি যুবলীগ ক্যাডার কাউখালীতে গ্রেফতার

কামরুল আহসান (সোহাগ)
  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

পিরোজপুরের কাউখালীতে হত্যা,ধর্ষণ,চাঁদাবাজি,বিএনপি অফিস ভাঙচুর সহ একাধিক মামলার পলাতক আসামী যুবলীগ ক্যাডার উজ্জ্বল মোল্লাকে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ। শুক্রবার (১১এপ্রিল) তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলায়মান হোসেন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে কাউখালীর শিয়ালকাঠি ইউনিয়নের জোলাগাতি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। উজ্জ্বল মোল্লা উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের জোলাগাতী গ্রামের জালাল মোল্লার ছেলে বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়,উজ্জ্বল মোল্লার বিরুদ্ধে কাউখালী ও ভান্ডারিয়া থানায় হত্যা, ধর্ষণ,চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে। এছাড়া যুবলীগ ক্যাডার উজ্জ্বল মোল্লা কাউখালী উপজেলায় বিএনপি অফিস ভাঙচুর মামলায় ৩৫ নম্বর আসামি। কাউখালী থানা অফিসার ইনচার্জ মোঃ সোলায়মান বলেন গ্রেফতারকৃত উজ্জ্বল মোল্লা নামে বিভিন্ন থানায় ০৭টি মামলার তথ্য আমাদের কাছে রয়েছে। পুলিশ দীর্ঘদিন যাবত তাকে গ্রেফতারের জন্য খুঁজছে,গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাকে কাউখালির জোলাগাতি থেকে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে গ্রেফতার করতে সক্ষম হই, তাকে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com