1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পোশাক রফতানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান নিয়ে শঙ্কা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সৈয়দপুরে মেলার আড়ালে ‘মেগা লটারি’: টিকিট বিক্রেতা হাতেনাতে আটক, ৫০ হাজার টাকা জরিমানা অন্তর্বর্তী সরকারের দেড় বছরে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে ৭ হাজার রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি জামালপুরে সনাতন ঐক্য সংগঠনের উদ্যোগে শেষ হলো উল্টো রথযাত্রা ঢাকায় AIEAB–FAMSUN-এর আন্তর্জাতিক সেমিনার স্মার্ট ফিড মিল প্রযুক্তির প্রসারে আধুনিক সমাধান ও ডিজিটাল উদ্ভাবন নিয়ে আলোচনা পত্নীতলায় ৪০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতারঃ মোঃআফজাল হোসেন উপজেলা প্রতিনিধি, পত্নীতলা রৌমারীতে সিজারের পর প্রসূতির মৃত্যু: চিকিৎসায় অবহেলার অভিযোগ, হাসপাতালের মালিক ও চিকিৎসককে খুঁজছে স্বজনরা অটোরিকশা-পিকআপ মুখোমুখি সংঘর্ষে কেন্দুয়ায় চালক নিহত, আটক ২

হানিফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

মোঃমামুন, বিশেষ প্রতিনিধি (কুষ্টিয়া ২)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৪২২ বার পড়া হয়েছে

কুষ্টিয়ায় দাঁড়িয়ে থাকা হানিফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের আলামপুর হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে।ঘটনার পর কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেওয়া হলে তারা এসে আগুন নেভায়। তবে হানিফ পরিবহনের এ বাসটিতে কোন যাত্রী ছিল না।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা জানান, বাসে আগুন ধরেছে, এটা ঠিক। তবে এটি নাশকতা, না অন্য কিছু, সেটা খতিয়ে দেখা হচ্ছে। যেহেতু ঘটনাটি থানার সামনে ঘটেছে, তাই বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, গত সোমবার কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কে হানিফ পরিবহনের একটি বাস দুর্ঘটনার শিকার হয়। বাসটি উদ্ধার করে চৌড়হাস হাইওয়ে থানা পুলিশ জব্দ করে তাদের থানার সামনে মহাসড়কে ওপর রাখে। ওই বাসে বুধবার রাতে আগুন লেগেছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com