1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা আহত, চিকিৎসায় অবহেলার অভিযোগ উর্দুভাষী বাংলাদেশিদের পুনর্বাসন নিয়ে ভাবছে সরকার : প্রধানমন্ত্রী ইসরায়েলি কায়দায় ছাত্রদলের আদুভাইয়েরা হলের সিট দখল করছেন: ডাকসু নেতা মুসাদ্দিক বাল্যবিবাহে না বলায় স্কুলছাত্রী তহমিনাকে জেলা প্রশাসকের ‘কন্যা সাহসিকতা’ সম্মাননা কেন্দুয়ায় জমির বিরোধে সংঘর্ষ :১ নারী নিহত ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম সংরক্ষিত আসনের নির্বাচন এনসিপি নেত্রী তাবাসসুমের মনোনয়নপত্রও বাতিল তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে চায় সরকার : শিক্ষা প্রতিমন্ত্রী পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা: জমিজমা বিরোধের সূত্র, জিজ্ঞাসাবাদে ৫ জন

হায়দরাবাদের ‘বেদম পিটুনি’র পরও পান্ডিয়া বললেন, ‘আমরা ভালো বোলিং করেছি’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৩৯০ বার পড়া হয়েছে

দৃশ্য ১: রোববার গুজরাট টাইটানসের বিপক্ষে নিজের তৃতীয় ওভার সবে শুরু করেছেন হার্দিক পান্ডিয়া। ঠিক সেই সময় মাঠে ঢুকে পড়ে একটি কুকুর। কুকুরটিকে দেখে দর্শকেরা ‘হার্দিক, হার্দিক…’ বলে চিৎকার করতে থাকেন। কুকুরটি কিছুক্ষণের মধ্যে দৌড়ে পান্ডিয়ার কাছাকাছি চলে যায়। কিন্তু তাঁকে দেখেই ঘুরে মাঠ থেকে বেরিয়ে পড়ে। এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে একজন লিখেছেন, ‘কুকুরও হার্দিক পান্ডিয়াকে এড়িয়ে চলে।’

দৃশ্য ২: গতকাল সানরাইজার্স হায়দরাবাদের টসের আগে টিভিতে হার্দিক পান্ডিয়াকে দেখানো হচ্ছিল। স্টেডিয়ামের বাইরে থাকা দর্শকেরা বড় পর্দায় তাঁকে দেখেতেই জুতা খুলে স্ক্রিন লক্ষ্য করে ছুড়ে মারতে শুরু করেন।

পান্ডিয়ার ওপর মুম্বাই ইন্ডিয়ানস সমর্থকেরা কেন এত ক্ষুব্ধ, নিশ্চয় বুঝতে পারছেন। পাঁচ-পাঁচটি আইপিএল শিরোপা জেতানোর পরও রোহিত শর্মাকে হুট করে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে মুম্বাই। রোহিতের জায়গায় নতুন অধিনায়ক করা হয় গুজরাট ছেড়ে মুম্বাইয়ে ফেরা পান্ডিয়াকে। এ ঘটনায় পর থেকে এখন পর্যন্ত ফেসবুক, এক্স, ইনস্টাগ্রামে বহু অনুসারী হারিয়েছেন পান্ডিয়া। এবার তো তাঁর নেতৃত্ব নিয়েই প্রশ্ন উঠেছে।

পান্ডিয়ার অধিনায়কত্বে এবারের আইপিএলে নিজেদের প্রথম ২ ম্যাচেই হেরেছে মুম্বাই। রোববার গুজরাটের কাছে ৬ রানে আর গত রাতে আইপিএল ইতিহাসের সবচেয়ে বেশি রানের ম্যাচে হায়দরাবাদের কাছে ৩১ রানে

হার দিয়ে আইপিএল শুরু করাকে অনেক আগেই ‘শিল্পে’ রূপ দিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট ফ্র্যাঞ্চাইজিটির টুর্নামেন্টের শুরুর দিকে টানা কয়েক ম্যাচ হারের ‘বদভ্যাস’ যেমন আছে, ঠিক তেমনি নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ানোরও অনেক উদাহরণ আছে। তাই মুম্বাইয়ের শুরুর হারগুলোকে সাধারণত স্বাভাবিকভাবেই নেওয়া হয়। অনেককে মজা করে বলতে শোনা গেছে, মুম্বাই আগে আইপিএলের পরিবেশ-পরিস্থিতি বুঝে ওঠার চেষ্টা করে; তারপর আসল খেল দেখায়।

কিন্তু এবার প্রথম ম্যাচ হারতেই যেন মুম্বাইয়ের সমর্থকেরা ধৈর্যহারা হয়ে পড়েছেন। কাল হায়দরাবাদের কাছে হারের পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পোস্ট আরও বেড়েছে। একজন এমনও লিখেছেন, ‘শুধু রোহিত শর্মা ভালো খেলুক, মুম্বাই ইন্ডিয়ানস এভাবেই হারতে থাকুক।’

পান্ডিয়ার নেতৃত্ব নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠলেও তাঁর দাবি, মুম্বাই কাল আইপিএল ইতিহাসের এক ইনিংসে সর্বোচ্চ ২৭৭ রান দেওয়া পরও তাঁর দলের বোলাররা নাকি ভালো বোলিং করেছেন। ইতিমধ্যেই সমালোচনার তিরে বিদ্ধ হওয়া পান্ডিয়া তাঁর নড়বড়ে আত্মবিশ্বাস বুঝতে না দিতেই কি না কে জানে, কথাগুলো বলেছেন হাসতে হাসতে। যেন দলের হারে বেশ মজাই পেয়েছেন তিনি!

রোববার গুজরাটের বিপক্ষে শুরুতেই বোলিংয়ে এসে দেন ১১ রান। এরপরও কাল দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন। এবারও দেন ১১ রান। হায়দরাবাদের রান উৎসবের সেই যে শুরু, তা চলেছে ইনিংসের শেষ পর্যন্ত। বোলারদের এভাবে মার খেতে দেখেও পান্ডিয়াকে বলার মতো কোনো সিদ্ধান্ত নিতে দেখা যায়নি, দলের সিনিয়রদের সঙ্গেও তেমন আলোচনা করেননি।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পান্ডিয়াকে ডেকে নেন সঞ্চালক ইয়ান বিশপ। তিনি জিজ্ঞাসা করেন, ‘টস হেরে এবারও আপনি বোলিং নিয়েছেন। একবারের জন্যও কি মনে হয়েছে, আপনার দলের বোলাররা ২৭৭ রান দিয়ে ফেলবে?’

উত্তরে পান্ডিয়া হাসতে হাসতে বলতে থাকেন, ‘সত্যিই মনে হয়নি। পিচ খুব ভালো। কোনো দল ২৭৭ করে ফেললে আপনি কতটা খারাপ বা ভালো বোলিং করলেন, তাতে কিছু যায়-আসে না। প্রতিপক্ষ যদি এত রান করে ফেলে, তাহলে বুঝতে হবে ওরা দারুণ ব্যাটিং করেছে। পরিস্থিতি কঠিন ছিল, তারপরও ওরা (দলের বোলাররা) ভালোই করেছে। প্রায় ৫০০ রানের (আসলে ৫২৩) ম্যাচ হয়েছে, পিচ ব্যাটারদের সহায়তা করছিল। আমরা হয়তো কিছু জায়গায় এটা-ওটা করতে পারতাম। কিন্তু আমাদের বোলিং আক্রমণ তেমন অভিজ্ঞ নয়। তাই আজ (গত রাতে) যা দেখলাম, তা ভালোই লেগেছে।’(সূত্র:প্রথম আলো)

 

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com