1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার দেবীগঞ্জের পিআইও বাবুল দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

হিলি সীমান্তে রেললাইনের ব্রিজ সংস্কার কাজে বিএসএফ’র বাধা। কয়েকদিন ধরে কাজ বন্ধ।

হাসান আলী
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

দিনাজপুরের হিলি সীমান্ত ঘেঁষে বয়ে চলা রেললাইনের ব্রিজের সংস্কার কাজ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র বাধায় বন্ধ হয়ে গেছে।  ইতিপূর্বে অনুষ্ঠিত হওয়া বিজিবি বিএসএফ’র নিয়মিত সীমান্ত বৈঠকে রেলের সংস্কার কাজ চলমান থাকার সিদ্ধান্ত থাকলেও তা মানছেনা সীমান্তের বিএসএফ।

বিএসএফের বাধার কারণে গেলো কয়েকদিন ধরে সংস্কার কাজ বন্ধ রয়েছে। এঘটনায় বিজিবি-বিএফএফের মধ্যে একাধিকবার বৈঠক অনুষ্ঠিত হলেও আমলে নিচ্ছেনা বিএসএফ। সবশেষ গতকাল শনিবার কম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হলেও কোন সিদ্ধান্ত ছাড়াই বৈঠকটি শেষ হয়। এসময় বিএসএফ কর্তৃপক্ষ বিজিবিকে জানায় বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ে কথা বলে তারপর সিদ্ধান্ত নেয়া হবে।

হিলি রেলওয়ে ইঞ্জিনিয়ার ওয়ার্কস ইনচার্জা আব্দুর রহমান বলেন, সীমান্তর পাশদিয়ে বয়ে চলা রেললাইনের একটি ব্রীজের নিচের অংশে পাথর সরে যাওয়ায় তা সংস্কারের উদ্যোগ নেয় রেলওয়ে কতৃপক্ষ। এজন্য সেখানে ইট বালু সিমেন্ট দিয়ে ব্রীজের সংস্কার কাজ শুরু করা হয়। কাজ শুরুর কয়কে ঘন্টার মাথায় বিএসএফ সদস্যরা তাতে বাধা দেয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে বিজিবি-বিএসএফের মধ্যে আলোচনা হয়।

জয়পুরহাট-২০ বিজিবি অধিনায়ক লে.কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, বিজিবির পক্ষ থেকে রেল কতৃপক্ষকে কাজ শুরুর কথা বলা হয়। শনিবার রেল কর্তৃপক্ষ কাজ পুনরায় কাজ শুরু করলে বিএসএফ সদস্যরা আবারও এসে বাধা দেয়। বর্তমানে ব্রিজের সংস্কার কাজ বন্ধ রয়েছে।

স্থানীয়রা বলেন পুরাতুন ব্রীজ হওয়ায় ব্রিজের নিচের ইট গুলো খুলে যাচ্ছিল, পরে রেলের লোকজন  ব্রিজটির সংস্কার কাজ শুরু করে। এদিকে ভারতীয় বিএসএফ কাজটি বন্ধ করে দেয়। এই ব্রিজ কাজ নিয়ে কয়েকবার সীমান্তের ধারে বিজিবি ও বিএসএফ বৈঠকের মাধ্যমে কাজ শুরু হলেও আবার বিএসএফ কাজ বন্ধ করে দেয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com