1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

হিলি স্থলবন্দর দিয়ে বিপুল পরিমাণ কাঁচা মরিচ আমদানি হওয়ায়,দাম কমেছে দেশের বাজার

মুহিত আহমেদ
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে
দেশের বাজারে দাম নিয়ন্ত্রণ রাখতে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করা হয়েছে।হিলি স্থল বন্দরের অভ্যন্তরে কাঁচা মরিচ বেচাকেনা করছেন ব্যবসায়ীরা।প্রতি কেজি কাঁচামরিচ ১১০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।চলতি বাজারের দামের তুলনায় ৫০ থেকে ৬০ টাকা কমে বিক্রি হচ্ছে কাঁচামরিচ।তবে আমদানিকৃত কাঁচামরিচের মান তুলনামূলক খারাপ এবং অতিরিক্ত গরম হওয়ায় মরিচ পচে যাওয়ায় চাহিদা ও দামও কমেছে।
ব্যবসায়ীরা জানান,অতিরিক্ত গরমে আমদানি কৃত কাঁচামরিচ পচে যাওয়ায় পাশাপাশি মান খারাপ হয় দাম কমেছে।ব্যবসায়ীরা বলেন গত সপ্তাহে মরিচ ১৭০ থেকে ১৮০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। কিন্তু এ সপ্তাহে শনিবার থেকে দাম আরো কমে থেকে ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা জানান,চাহিদা তুলনায় কাঁচামরিচের আমদানি বেড়ে যাওয়ায় দাম কমেছে। তবে কাঁচা মরিচ আমদানি বেশি হলেও বন্দরে ক্রেতা নেই।
হিলি কাস্টমস সূত্রে জানা যায়,হিলি স্থলবন্দর দিয়ে প্রতি মেট্রিক টন কাঁচা মরিচ ৫০০ ডলারে শুল্কায়ন করা হয়েছে।এতে প্রতি কেজিতে শুল্ক দিতে হয়েছে ৩৬ টাকা৭৮ পয়সা।চলতি মাসের শুরু থেকে শনিবার পর্যন্ত ভারতীয় ১৬৯টি ট্রাকে মোট ৩০৮টন কাঁচা মরিচ আমদানি হয়েছে হিলি স্থল বন্দর দিয়ে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com