1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করলেন কাউখালীর অধ্যক্ষ নাসরুল্লাহ রাজারহাটে বালুভর্তি ট্রাক উল্টে রেললাইন বন্ধ, কুড়িগ্রাম এক্সপ্রেসে যাত্রী দুর্ভোগ শ্রীপুরে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড বিতরণ- নালিতাবাড়ীতে পাহাড়ী ঢলে পাকা রাস্তা ভেঙে বাতকুচি গ্রাম বিচ্ছিন্ন, হাজারও মানুষের দুর্ভোগ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৫ লাখ টাকার ২১ হাজার পিস ইয়াবা জব্দ কুয়াকাটা হোটেল সি অ্যাডভেঞ্চার ইন থেকে ইয়াবা ও বিদেশ মাদসহ আটক সাত ট্রাম্প নিজেকে ‘বস’ বলতেই হেসে উঠলেন বিশ্বনেতারা মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন

বগুড়ার বিশেষ অভিযানে ছিনতাইকারী আসামির নিকট হতে ধারালো চাপাতি উদ্ধার এবং ছিনতাইকৃত নগদ টাকা উদ্ধার

আহসান হাবিব শিবলু
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

বগুড়ায় গত ২১/১২/২০২৪ খ্রিঃ বেলা অনুমান ১০.৪৫ ঘটিকার সময় বগুড়া জেলার চকফরিদ কলোনিস্হ ফাতেমা কর্টেজ নামক বাসার সামনে হতে, যমুনা গ্যাস সিলিন্ডারের ডিলারশিপ মোছাঃ আম্বিয়া খাতুন এর ম্যানেজার জনাব মোঃ তারেক কে কতিপয় অজ্ঞাতনামা ছিনতাইকারীরা উপর্যুপরি ছুরিকাঘাত করে তার ব্যাগে থাকা নগত ৯,১৬,০০০/- টাকা ছিনতাই করে নিয়ে যায় মর্মে বাদি অভিযোগ করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে অজ্ঞাত নামা আসামিদের বিরুদ্ধে বগুড়া সদর থানার মামলা নং ৫৬, তাং-২২/১২/২০২৪ খ্রিঃ ধারা – ৩৯৪ দঃ বিঃ রজু হয়। উক্ত বিষয়ে জেলা গোয়েন্দা শাখা ছায়া তদন্ত শুরু করেন এবং তদন্তের ভিত্তিতে গত ২৪/০৪/২৫ খ্রিঃ বেলা অনুঃ ১৫.৫৫ ঘটিকার সময় ডিবির একটি টিম শহরের কলোনি বটতলা এলাকা হইতে উক্ত ছিনতাইয়ের মুল হোতা আরিফ শেখ (৩২) পিতা- আজিজ শেখ, সাং-লতিফপুর মধ্যপাড়া, থানা- শাহজাহান পুর, জেলা বগুড়াকে তার পরিহিত প্যান্টের কোমরের পিছনে বিশেষ ভাবে রাখা অনুঃ ১৫ ইঞ্চি লম্বা ধারালো চাপাতি সহ আটক করেন। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওইদিন দিবাগত রাতে উক্ত ছিনতাইয়ে জড়িত অপর দুইজন আসামী চকফরিদ কলোনির আব্দুল খালেক বাদলের ছেলে তারিকুল ইসলাম তারেক (৩১) ও শাহজাহান পুর থানার গণ্ডগ্রাম সাকিনস্থ খোরশেদ আলম বুদুর ছেলে মোঃ জাহিদকে সদর থানা এলাকা হতে গ্রেফতার করা হয় এবং তাদের নিকট হতে ছিনতাই কৃত নগদ ১৪,০০০/- টাকা উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে হত্যা ছিনতাই মারামারি সহ একাধিক মামলা বিজ্ঞ আদালতে চলমান আছে। প্রাথমিকভাবে আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ছিনতাই কাজে ব্যবহারিত দেশিও অস্ত্র উদ্ধার, ছিনতাইকৃত অবশিষ্ট টাকা উদ্ধার সহ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামি আরিফ শেখ এর বিরুদ্ধে অস্ত্র আইনে আলাদা মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com