1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

১৪ বিজিবি কর্তৃক নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ একজন আটক

Md. Saidul Islam
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

নওগাঁ ১৪ বিজিবি কর্তৃক কড়িয়া বিওপি অদ্য ০৯ এপ্রিল ২০২৫ তারিখ ০২৩০ ঘটিকায় কড়িয়া বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে একটি বিশেষ টহলের মাধ্যমে সীমান্ত পিলার ২৭৭/৬-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কল্যাণপুর মাওয়ালী পাড়া গ্রামস্থ মাঠের মধ্যে অভিযান পরিচালনা করে ৫১৩ বোতল ভারতীয় ফেন্সিডিল, ০১টি মোবাইল এবং ০২টি সিম কার্ডসহ ০১জন চোরাকারবারী মোঃ নাসিম হোসেন(২৫), পিতা-মোঃ সাইদুর রহমান, গ্রাম-রামকৃষ্ণপুর, পোষ্ট-কড়িয়া, থানা ও জেলা-জয়পুরহাটকে আটক করতে সক্ষম হয়। এছাড়াও টহল দলের উপস্থিতি টের পেয়ে ০৩২ জন চোরাকারবারী পালিয়ে যায়। আটক ও পলাতক আসামীর বিরুদ্ধে জয়পুরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। মোট সিজার মূল্য-২,০৭,২০০ টাকা। বস্তাবর বিওপি অদ্য ০৯ এপ্রিল ২০২৫ তারিখ ০৪০০ ঘটিকায় বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ বাদশা আলমগীর এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৩/১-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চককালু গ্রামের টুটিকাটা খাড়ির ব্রীজের উপর অভিযান পরিচালনা করে ১০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১০ পিস Buprenophine ইনজেকশনসহ ০১ জন চোরাকারবারী মোঃ আকরাম বাবু(২৬), পিতা-মোঃ লুৎফর রহমান, গ্রাম+পোষ্ট-মালাহার, থানা-ধামইরহাট ও জেলা-নওগাঁকে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন। মোট সিজার মূল্য-৩,৫০০ টাকা। সর্বমোট সিজার মূল্য-২,১০,৭০০ টাকা। নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু,মাদক পাচার অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালান বিরোধী অভিযান বৃদ্ধিসহ সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজি এমএস। উপরিল্লিখিত ঘটনা আপনার বহুল প্রচারিত সংবাদমাধ্যমে প্রকাশের জন্য অনুরোধ করা হলো।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com