1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
খানজাহানের দীঘির সেই কুমিরটিকে নেওয়া হলো খুলনায় মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে: ইশরাক ইরানকে মার্কিন ঘাঁটির অবস্থানের তথ্য দিয়েছে হ্যাকার গোষ্ঠী হান্দালা তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক শ্রমবাজার সিন্ডিকেটমুক্ত না করতে পারলে চলে যাব: প্রবাসী কল্যাণমন্ত্রী মিঠাপুকুরের বালারহাট ট্রাজেডি বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার শালিখা থানা মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন: মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি ‘কে ভেবেছিল একজন উন্মাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন?’, ট্রাম্পকে হলিউড অভিনেতার কটাক্ষ পানিতে ডুবে জাইমা রহমানসহ তিনজনের মৃত্যু

১৭২ নং খাকচক দক্ষিণ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

মোঃ আমিনুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৪৭১ বার পড়া হয়েছে

“সুস্থ দেহ সুন্দর মন, ক্রীড়াই করে আনয়ন” এই প্রতিপাদ্য সামনে রেখে ১৭২ নং খাকচক দক্ষিণ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিদ্যালয়ের ক্যাম্পাসে ক্রীড়ানুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব আলতাফ হোসেন ভূঁইয়া (আলতাব)। সাবেক সভাপতি খাকচক দক্ষিণ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সোফার খাঁন সভাপতি খাকচক দক্ষিণ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, সভাপতি খাকচক দক্ষিণ পাড়া জামে মসজিদ, সমাজ সেবক খাকচক । অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষিকা মোছাঃ শাহানা বেগম।
ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ। বর্ণিল সাজে সজ্জিত ক্রীড়াঙ্গনে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ-ডিসপ্লে, দৌড়, মোরগের লড়াই, জলডাঙ্গা, চেয়ার দখল সহ নানা ধরণের খেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব ছিলো অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।
নান্দনিক এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামাল খান, সমাজ সেবক খাকচক, উপস্থিত ছিলেন জনাব নজরুল ইসলাম,পি টি এ সদস্য অত্র স্কুল।
এসময় আরো উপস্থিত ছিলেন রায়পুরা থানা ওসি মহোদয় সহ বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দর্শকবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com