1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।। বার আউলিয়া ডিগ্রী কলেজের ব্যবস্থাপনা কমিটিতে বোর্ডের ‘বিদ্যোৎসাহী সদস্য’ মনোনীত হলেন বিএনপি নেতা সালাহ্উদ্দিন সোহেল।

২৫ বছর পর ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ ফখরুল কন্যার

Meherun
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও-১ আসনের একটি কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী ও দুই কন্যা। বিশেষ করে তার বড় মেয়ে মির্জা শামারুহ দীর্ঘ ২৫ বছর পর নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টায় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সপরিবারে ভোট দেন তারা।

ভোট দিয়ে মির্জা শামারুহ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ২০০১ সালে ভোট দিয়েছি আর এবার ২০২৬ এ ভোট দিলাম। অনেক ভালো লাগছে আমার বাবা একটি সুন্দর ভোটের জন্য ১৭ বছর কষ্ট করেছেন। তিনি একা নয় তার সঙ্গে লাখ লাখ মানুষ কষ্ট করেছেন। এর ফলে আজ এই ভোট অনুষ্ঠিত হচ্ছে।

মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম বলেন, খুব সুন্দর পরিবেশে ভোট দিতে পারলাম। অনেক শান্তি লাগছে। এর আগে, আসছি ভোট দিতে পারিনি, কারণ আমার ভোট আগেই হয়ে গিয়েছিল। ভোটের পরিবেশ এখন পর্যন্ত উৎসবমুখর আছে এটাই আনন্দ।

বিএনপি মহাসচিবের ছোট মেয়ে মির্জা সাফারু বলেন, ১৭ বছর পরে উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। সবাই ভোট দিতে আসছে এটা দেখে ভালো লাগছে। ১৭ বছর সুন্দরভাবে ভোট দিতে পারেনি, এসেছি চলে গেছি। আমি গর্বিত এবার ভোট দিতে পেরেছি। দোয়া করি, আল্লাহর কাছে এবার যেন বাবার একটি ভালো ফলাফল আসে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com