1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
৩ মাসের এক শিশুকে পা ভেঙে দেয়ার চেষ্টা, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল, বিএনপি নেতার গাড়িতে আগুন আজ পবিত্র কাবার ঠিক ওপরে সূর্য, কয়েক মুহূর্ত থাকবে না কোনো ছায়া নবাবগঞ্জে ‘জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা’ অনুষ্ঠিত কেন্দুয়ায় ভূমি রাজস্ব আদায়ে অভাবনীয় সাফল্য: প্রবৃদ্ধি প্রায় ৮০% মাদকমুক্ত সমাজ গঠনে ক্রিকেট সরঞ্জাম বিতরণ মাদকবিরোধী অভিযানে পত্নীতলায় মাদকসেবনের সময় গ্রেফতার ২ শালিখায় বিট পুলিশিং সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে মার্কিন শয়তানি শেষ না হওয়া পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা

৩ মাসের এক শিশুকে পা ভেঙে দেয়ার চেষ্টা, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার

Desk report
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

পারিবারিক বিরোধের জেরে নরসিংদীর পাইকারদিতে ৩ মাসের এক শিশুকে পা ভেঙে দেয়ার চেষ্টার ঘটনায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে সমাজ সেবা অফিসের প্রিভেশন অফিমার লিজা আক্তার বাদী হয়ে মাদবদী থানায় মামলাটি দায়ের করেন। তবে পরিবারের পক্ষ থেকে এখনও কোন মামলা দায়র করা হয়নি।

বুধবার (১৫ জুলাই) মাধবদী থানার অফিসার্স ইনচার্জ মো. কামাল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযুক্তরা হলো- শিশুটির চাচি লতা বেগম, তার স্বামী কাউসার মিয়া ও বাবা আলমাস মিয়া। এ ঘটনায় দুইজন গ্রেপ্তার হলেও চাচি লিজা আক্তার পলাতক রয়েছে।

জানা যায়, নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের পাইকাদি এলাকার জহিরুল মিয়া ও সাময়া আক্তার দম্পতির রিজিক নামে ৩ মাসের একটি শিশু সন্তান রয়েছে। সন্তানটি জন্মের পরপরই নানা জটিলতার কারণে হসপিটালে ভর্তি থাকতে হয়েছে। এই সুবাদে বাড়ির কাজ কর্ম সাময়া আক্তারের জাঁ লতা বেগমকে করতে হয়েছে। এই নিয়ে পারিবারিকভাবে তাদের মধ্যে মনমালিন্য সৃষ্টি হয়। এরই জেরে গত ১১ জুন সাময়া আক্তারের জাঁ লতা বেগম শিশুকে পায়ে মোচড় দিয়ে ভেঙে দেয়ার চেষ্টা করেন।

এ বিষয়টি সায়মা আক্তারের মোবাইলে ধারণ করা হয়। পরে এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্য সমালোচনার ঝড় উঠে। খবর পেয়ে মঙ্গলবার মাদবদী থানা পুলিশ ঘটনাস্থলে শিশুটির পরিবারের কাছে যায় এবং খোঁজ খবর নেয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে শিশুটির বারা জহিরুল মিয়া ও মা সাময়া আক্তার বলেন, যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তা এডিট করা। আমার সন্তানের কোন পা ভাঙেনি। আপনার নিয়ে চোখে দেখেন। তার পায়ে কোন ব্যান্ডেজ বা প্লাষ্টার নেই। পারিবারিক বিষয় নিয়ে আমার জাঁর সঙ্গে মনোমালিন্য হয়। এর জেরে সে বাচ্চার পায়ে মোচড় দেয়। জাঁ বাবা আমাদের বাসায় এসে তাকে বকাঝকা করেছে এবং বিষয়টি পারিবারকভাবে মীমাংসা হয়ে গেছে।

এ বিষয়ে মাধবদী থানার অফিসার্স ইনচার্জ মো. কামাল হোসেন জানান, এ ঘটনায় মঙ্গলবার রাতে সমাজ সেবা অফিসের প্রিভেশন অফিসার লিজা আক্তার বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে। এ ঘটনায় দুইজন গ্রেপ্তার করা হয়েছে। পলাতক চাচিকে গ্রেপ্তারের অভিযান চলছে। তবে পরিবারের পক্ষ থেকে কোন মামলা দায়ের করা হয়নি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com