1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

৪র্থ বার এমপি হলেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ৩১৬ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ (সাটুরিয়া, মানিকগঞ্জ পৌর এলাকা ও সদরের সাত ইউনিয়ন) আসন হতে টানা ৪র্থ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
গত রবিবার রাত ১১ টায় মানিকগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রেহেনা আকতার নৌকা প্রতীকের প্রার্থী জাহিদ মালেক কে বিজয়ী ঘোষণা করেন।
মানিকগঞ্জ-৩ আসনের ১৪৩ কেন্দ্রের সবগুলোর ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ মালেক নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ২৬ হাজার ৭২০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মফিজুল ইসলাম খান কামাল (গণফোরাম) পেয়েছেন ৫ হাজার ৩৯১ ভোট।
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনী জয়ী হন তিনি। তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এবার টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন জাহিদ মালেক।
উল্লেখ্য,মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দইর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৫৯ সালের ১১ এপ্রিল জন্মগ্রহণ করেন জাহিদ মালেক। তার বাবা মরহুম কর্নেল (অব.) আব্দুল মালেক ছিলেন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র। এরশাদ সরকারের আমলে মানিকগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন তিনি। তার মায়ের নাম ফৌজিয়া মালেক।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com