1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা আহত, চিকিৎসায় অবহেলার অভিযোগ উর্দুভাষী বাংলাদেশিদের পুনর্বাসন নিয়ে ভাবছে সরকার : প্রধানমন্ত্রী ইসরায়েলি কায়দায় ছাত্রদলের আদুভাইয়েরা হলের সিট দখল করছেন: ডাকসু নেতা মুসাদ্দিক বাল্যবিবাহে না বলায় স্কুলছাত্রী তহমিনাকে জেলা প্রশাসকের ‘কন্যা সাহসিকতা’ সম্মাননা কেন্দুয়ায় জমির বিরোধে সংঘর্ষ :১ নারী নিহত ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম সংরক্ষিত আসনের নির্বাচন এনসিপি নেত্রী তাবাসসুমের মনোনয়নপত্রও বাতিল তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে চায় সরকার : শিক্ষা প্রতিমন্ত্রী পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা: জমিজমা বিরোধের সূত্র, জিজ্ঞাসাবাদে ৫ জন

৪ গোল করে, মুগ্ধতা ছড়িয়ে বোঝালেন লোকে তাঁকে কেন মেসি বলে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৩৬৫ বার পড়া হয়েছে

ইংলিশ মিডফিল্ডার কোল পালমারের প্রতিভা নিয়ে কখনোই সন্দেহ ছিল না। কিন্তু গত মৌসুমে অজানা কারণে ম্যানচেস্টার সিটির জার্সিতে আলো ছড়াতে পারছিলেন না পালমার। পেপ গার্দিওলার অধীনে প্রিমিয়ার লিগে ১৪ ম্যাচ খেলেও গোলহীন থাকেন তিনি। অবশ্য প্লেয়িং টাইম যে ঠিকঠাক পেয়েছিলেন, এমনটাও বলা যাবে না। গত মৌসুমে সিটির জার্সিতে সব মিলে ২৫ ম্যাচ খেলে মাত্র ৭টিতে শুরুর একাদশে জায়গা পেয়েছিলেন।

বেশি সময় মাঠে থাকতে মৌসুম শেষ হতেই ৪ কোটি ২০ লাখ পাউন্ডের বিনিময়ে সিটি ছেড়ে চেলসিতে পাড়ি জমান পালমার। ব্যস, একটা দলবদলেই পাল্টে যায় ২১ বছর বয়সী এ প্লেমেকারের জীবন। আগের মৌসুমে প্রতিপক্ষের জাল ভুলে যাওয়া পালমার চেলসির জার্সিতে গোলের পর গোল করে চলছেন। সর্বশেষ গতকাল এভারটনের বিপক্ষে ম্যাচের পারফরম্যান্স ছাড়িয়ে গেছে আগের সবকিছুকেই।

ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে এভারটনকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে চেলসি। এরমধ্যে একাই চার গোল করেছেন পালমার। গোল উৎসবের ম্যাচে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে আর্লিং হালান্ডকে ছুঁয়ে ফেলেছেন তিনি। লিগে দুজনেরই গোল এখন সমান ২০টি করে।

গোলে হলান্ডকে ছুঁয়েছেন, এর পাশাপাশি ২৮ ম্যাচেই আরও ৯টি গোল করিয়েছেন পালমার। খেলার ধরনের কথা তো সংখ্যা বলতেই পারছে না, যে খেলার ধরনের কারণে ‘ইংলিশ মেসি’ ডাকনাম পেয়ে গিয়েছিলেন পালমার। এই মৌসুমের পারফরম্যান্সে ইংলিশ তরুণ বুঝিয়ে চলেছেন, লোকে নামটা একেবারে ভুল দেয়নি।

গতকাল ম্যাচের শুরু থেকে এভারটনকে চেপে ধরে চেলসি। একের পর এক আক্রমণের ঢেউ তোলে প্রতিপক্ষের রক্ষণে। এর ফলও পেয়ে যায় দ্রুতই। ম্যাচের ১৩ মিনিটে গোল উৎসবের সূচনা করেন পালমার। সতীর্থ নিকোলাস জ্যাকসনের সঙ্গে পাস দেওয়া নেওয়া করে বাঁ পায়ের জোরাল শটে এভারটন গোলকিপারকে পরাস্ত করেন ইংলিশ মিডফিল্ডার।

৫ মিনিট পরে ব্যবধান দ্বিগুণ করেন পালমার। জ্যাকসনের শট এভারটন গোলকিপার পিকফোর্ডের হাতে ফিরে এলে হেড থেকে দ্বিতীয় গোল পান তিনি। ম্যাচের ২৯ মিনিটে প্রায় ৪০ গজ দূর থেকে ডান পায়ের শটে গোলকিপারের মাথার ওপর দিয়ে এভারটনের জালে বল জড়ান পালমার।

প্রথম গোলটি বাঁ পায়ে, দ্বিতীয়টি হেডে, পরেরটি ডান পায়ে – যাকে বলে পারফেক্ট হ্যাটট্রিক। চেলসি ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ম্যাচের প্রথমার্ধেই হ্যাটট্রিক করলেন পালমার। শুধু তা-ই নয়, প্রিমিয়ার লিগে সবচেয়ে কম সময়ে পারফেক্ট হ্যাটট্রিক করার রেকর্ডটিও এখন ইংলিশ মিডফিল্ডারের দখলে।

ম্যাচের এক তৃতীয়াংশেই তিন গোলে এগিয়ে যাওয়া চেলসি প্রথমার্ধের শেষ বাঁশি বাজার আগে গোল পেয়েছে আরও একটি। ৪৪ মিনিটে স্কোরলাইন ৪-০ করেন জ্যাকসন।

বিরতি থেকে ফিরেও আক্রমণের ধার অব্যাহত রাখে চেলসি। এভারটনও পাল্টা আক্রমণের চেষ্টা করলেও চেলসির জমাট রক্ষণ ভাঙতে পারেনি। উল্টো ৬৪ মিনিটে আরও একটি গোল হজম করে সফরকারীরা। পেনাল্টি থেকে চেলসির পঞ্চম ও ব্যক্তিগত চতুর্থ গোলটি করেন পালমার। এ নিয়ে লিগে এ মৌসুমে নয় পেনাল্টির সবগুলোকে গোলে পরিণত করলেন পালমার।

ম্যাচের শেষ মুহূর্তে এভারটনের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন অ্যালফি গিলক্রিস্ট।  ৮৮ মিনিটে বদলি নেমে ২ মিনিট পরেই গোলের দেখা পান ২০ বছর বয়সী এ তরুণ রাইটব্যাক। একাডেমি থেকে উঠে আসা গিলক্রিস্টের চেলসির মূল দলের জার্সিতে এটাই প্রথম গোল।

গতকালের এমন বড় জয়ের পরেও পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে নেই চেলসি। ৩১ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তালিকার নয়ে পচেত্তিনোর শিষ্যরা। অন্যদিকে ৩২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে এভারটন।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com