1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপ জিতেও মেসির জন্য কাঁদল কুবারসির মন ভারতের ককরোচ পার্টির সংসদ অভিমুখী মিছিলে পুলিশের লাঠিচার্জ রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট বিশ্বকাপের উন্মাদনায় বিশ্ব অর্থনীতির ক্ষতি ১৭০০ কোটি ডলার মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দিতে আহবান স্থানীয় সরকারমন্ত্রীর হারের পরেও বীরের সম্মান, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা অনিরাপদ পথ ব্যবহারের সময় হরমুজে ২টি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি ফিফার ঘোষিত পুরস্কার: চ্যাম্পিয়ন হয়ে স্পেন পাবে ৪৮১ কোটি, আর্জেন্টিনা পাবে ৩১৭ কোটি টাকা প্রেসিডেন্টের পোস্ট সবার আগে পেতে মাসে ১ লাখ ডলার ফি চেয়েছিল ট্রাম্প মিডিয়া: রয়টার্স

বাবু সরকার বিশিষ্ট সঙ্গীত শিল্পী কুষ্টিয়ার কৃতি সন্তান

মোঃ শাহীনূর ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৫১ বার পড়া হয়েছে
২৭ ফেব্রুয়ারী জন্ম গ্রহন করেন কুষ্টিয়া জেলার ফিলিপ নগরের ইসলামপুরে। তাঁর পিতার নাম সরকার মতিউর রহমান ও  মাতার মাম ফজিলা খাতুন। সঙ্গীত শিল্পী বাবু সরকারের পরিবারে সংগীত চর্চা থাকায় ছোটবেলা থেকেই সংগীতের সাথে যুক্ত হোন।
তাঁর নানা সরকার গোলাম রহমান ৬০ এর দশকে বেতারের  সংগীত শিল্পী ছিলেন। শিল্পী বাবু সরকার সঙ্গীতে হাতে খড়ি নেন ভাই মিন্টু মুখলেস এর নিকট। এরপর তালিম গ্রহণ করেন কুষ্টিয়ার ওস্তাদ আব্দুল মোতালিবের কাছে। পরবর্তীতে ওস্তাদ আক্তার সাদমানির  কাছে এবং  বাংলাদেশ ও ভারতের বিভিন্ন গুণীজনের কাছে তালিম গ্রহণ করেন। বাবু সরকার  ১৯৮৮সালে বাংলাদেশ বেতার এবং ১৯৯৪ সালে বাংলাদেশ টেলিভিশনে আধুনিক ও লোকসংগীত  শিল্পী হিসেবে তালিকাভুক্ত হয়ে সঙ্গীত পরিবেশন আসছেন। তিনি বর্তমানে বেতারের বিশেষ শ্রেণীর সংগীতশিল্পী ও  বাংলাদেশ টেলিভিশনের ক শ্রেণীভুক্ত সংগীত শিল্পী।  শিল্পী বাবু সরকার বাংলাদেশ বেতার ও  বাংলাদেশ টেলিভিশনের একজন সংগীত পরিচালক হিসেবেও নিয়মিত কাজ করে চলছেন। তিনি রাষ্ট্রবিজ্ঞানে এমএ।  সঙ্গীতশিল্পী বাবু সরকার ছোটবেলা থেকেই সংগীতের টানে কুষ্টিয়া থেকে ঢাকার  চলে আসেন ৯০ দশকে। তিনি সঙ্গীতের পাশাপাশি টেলিভিশনের নাটকেও পরিচালনার কাজ করেছেন। তিনি ভারত, নেপাল, ভুটান, জাপানসহ নানা দেশে সঙ্গীত পরিবেশন করে পেয়েছেন প্রচুর প্রসংশা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com