1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-মরক্কো ম্যাচের সব রেফারিই আর্জেন্টিনার ইরাকে খামেনির শোক মিছিলে ২৩ লাখের বেশি মানুষের অংশগ্রহণ জুলাইযোদ্ধা হওয়ার প্রায় ২০০টি আবেদনই ভুয়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ

পটুয়াখালীতে পাগলা কুকুরের কামড়ে অন্তত ৩০ জন আহত, আতঙ্ক

মোঃ মামুন হোসাইন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে
পটুয়াখালীর দুমকি উপজেলায় আজ সকাল থেকে বেওয়ারিশ একটি পাগলা কুকুরের কামড়ে এ পর্যন্ত অন্তত ৩০ জন আহত হয়েছেন। হঠাৎ এ ঘটনায় উপজেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশুও রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে কুকুরটি উপজেলার বিভিন্ন এলাকায় দিগ্বিদিক ঘুরে ঘুরে পথচারী ও বাড়ির আশপাশে থাকা মানুষদের ওপর হামলা চালায়। কুকুরটির আকস্মিক ও আক্রমণাত্মক আচরণে অনেকেই পালাতে না পেরে কামড়ের শিকার হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে যান।
দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ এনামুল হক জানান, হঠাৎ করেই সকাল থেকে হাসপাতালে কুকুর কামড়ানো রোগী আসতেছে, রোগীর অনেক ভীড়, আমাদের এখানে ভ্যাক্সিন না থাকায় বেশিরভাগ রোগীকে পটুয়াখালী সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
এদিকে কুকুরটির হামলার খবরে এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। অনেক অভিভাবক শিশুদের ঘর থেকে বের হতে দিচ্ছেন না। স্থানীয়দের দাবি, দ্রুত কুকুরটিকে নিয়ন্ত্রণে আনা না হলে আরও মানুষ আক্রান্ত হতে থাকবে।
এ বিষয়ে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: ফরিদা সুলতানা বলেন, ঘটনা জানতে পেরে আমি হাসপাতাল পরিদর্শন করেছি, বেওয়ারিশ কুকুরটিকে আটক করতে ইতিমধ্যেই উপজেলা প্রশাসন থেকে টিম নামানো হয়েছে, আমাদের যথাসম্ভব সর্বোচ্চ কাজ করছি।
স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে কুকুরটিকে শনাক্ত ও নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলে জানা গেছে।
এদিকে রোগীরা ভ্যাক্সিন না পেয়ে হতাশা প্রকাশ করছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com