1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
জুলাইযোদ্ধা হওয়ার প্রায় ২০০টি আবেদনই ভুয়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ফেনীতে জনসচেতনতামূলক ‘টেন মিনিট ব্রিফ’ অনুষ্ঠিত

মোহাম্মদ হানিফ
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে
স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতন করার আহ্বান
গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা তথ্য অফিস, ফেনী-এর আয়োজনে জনসচেতনতামূলক ‘টেন মিনিট ব্রিফ’ অনুষ্ঠিত হয়েছে।
আজ ছাগলনাইয়া উপজেলার বাংলা বাজার এলাকায় এ কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় জনগণ, ভোটার, ব্যবসায়ী, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
 সংক্ষিপ্ত এই ব্রিফিংয়ে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগের প্রয়োজনীয়তা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নাগরিকদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জেলা তথ্য অফিসের প্রতিনিধিরা জানান, গণতন্ত্রকে শক্তিশালী করতে প্রতিটি নাগরিকের ভোটাধিকার প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভোট প্রদান শুধু একটি অধিকার নয়, এটি একটি দায়িত্বও। গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন দেশের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে—এ বিষয়ে জনসাধারণকে সচেতন করতেই এই ‘টেন মিনিট ব্রিফ’ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বক্তারা আরও বলেন, ভোটারদের নির্ভয়ে ও উৎসাহের সঙ্গে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে।
একই সঙ্গে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।
স্থানীয় একাধিক ভোটার জানান, এ ধরনের সংক্ষিপ্ত কিন্তু তথ্যবহুল উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখছে। বিশেষ করে নতুন ভোটারদের জন্য এটি অত্যন্ত সহায়ক।
জেলা তথ্য অফিস, ফেনী সূত্রে জানা যায়, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ধারাবাহিকভাবে এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com