1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জুলাইযোদ্ধা হওয়ার প্রায় ২০০টি আবেদনই ভুয়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা

জয়পুরহাট-২ আসনে বিএনপি ও জামায়াত মনোনীত দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

মো: মাসুম রেজা
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ২৫৩ বার পড়া হয়েছে
জয়পুরহাট জেলার ২ নম্বর সংসদীয় আসন (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) থেকে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল বারী এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এস. এম. রাশেদুল আলমের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। Facebook এ
নির্বাচনী আচরণবিধি পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে পৃথক পৃথক নোটিশে তাদের নির্ধারিত সময়ের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে সংশ্লিষ্ট প্রার্থীদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে বলেও তারা জানান।
এ বিষয়ে বিএনপি ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তারা নোটিশের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটসহ সারাদেশে নির্বাচন কমিশন নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং যেকোনো ধরনের লঙ্ঘনের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com