1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
জুলাইযোদ্ধা হওয়ার প্রায় ২০০টি আবেদনই ভুয়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা

টুংগীপাড়ায় এলজিইডি অফিসে জনবল সংকটে কাজের গতি শ্লথ, তদারকিতে ব্যাঘাত

KM Mukul
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিসে দীর্ঘদিন ধরে চরম জনবল সংকট বিরাজ করছে। জনবল শূন্যতার কারণে উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজগুলো সঠিকভাবে তদারকি করা যাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অফিস সূত্রে জানা যায়,
উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) পদে থাকার কথা ৪ জনের, কিন্তু বর্তমানে কর্মরত আছেন মাত্র ১ জন।
উপ-সহকারী প্রকৌশলী (নকশাকার) পদে ১ জন থাকার কথা থাকলেও আছেন শূন্য।
সার্ভেয়ার পদেও থাকার কথা ১ জন, বাস্তবে কেউ নেই।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী জালাল উদ্দিন খান জানান,
জনবল শূন্যতার কারণে আমরা অনেক কাজই সঠিকভাবে তদারকি করতে পারছি না। বহুবার সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে, কিন্তু এখনো জনবল নিয়োগ হয়নি।”
তিনি আরও বলেন,
টুঙ্গীপাড়ার এলজিইডি আওতাভুক্ত গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পসমূহ রাষ্ট্রীয় অর্থে পরিচালিত হচ্ছে। এই কাজগুলো সঠিকভাবে তদারকি এবং যথাযথভাবে সম্পন্ন করতে হলে অবিলম্বে পর্যাপ্ত জনবল নিয়োগ করা জরুরি।”
জনবল সংকটের কারণে মাঠপর্যায়ের কাজ, গুণগত মান পরীক্ষা, নির্মাণ তদারকি, প্রতিবেদন প্রেরণসহ গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো সঠিক সময়ে সম্পন্ন করা যাচ্ছে না, যার ফলে প্রকল্প বাস্তবায়নে দেরি হচ্ছে এবং সরকারের উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।এলাকাবাসী ও সচেতন মহল দ্রুত জনবল নিয়োগের দাবি জানিয়েছেন, যাতে টুঙ্গীপাড়ার উন্নয়ন প্রকল্পগুলো স্বচ্ছতা ও গতি নিয়ে এগিয়ে যেতে পারে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com