1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাইযোদ্ধা হওয়ার প্রায় ২০০টি আবেদনই ভুয়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা

বানারীপাড়ার সৈয়দকাঠিতে পাইপগানসহ আ.লীগ নেতা গ্রেফতার

হুমায়ুন কবির
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ২৫০ বার পড়া হয়েছে
বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নে অভিযান চালিয়ে পাইপগান ও দেশীয় অস্ত্রসহ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানার ওসি (তদন্ত) শতদল মজুমদারের নেতৃত্বে এবং উপ-পরিদর্শক মো. আলী হাসানের তত্ত্বাবধানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা তারিকুল ইসলাম (তারেক)-কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
এ সময় তারিকুল ইসলামের বাড়ি থেকে একটি পাইপগান, আটটি কার্তুজ, দুটি ছেনি ও একটি রামদা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে বানারীপাড়া থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com