নওগাঁর পত্নীতলা উপজেলায় ৭ জানুয়ারি ২০২৬ তারিখ রাতে নজিপুর পৌরসভার নতুন হাট এলাকায় হাজী ট্রেডার্স এবং বাসস্ট্যান্ড এলাকার মেসার্স ইসলাম ট্রেডার্স এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। AC Land Patnitala জানান, ‘এ অভিযান পরিচালনার সময় নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয় করা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্যাশ মেমো যথাযথ ব্যবহার ও সংরক্ষণ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ২ জন ব্যবসায়ীকে ৮,০০০ (আট হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।’ আরও বলেন, ‘জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’