নৌবাহিনী কন্টিনজেন্ট কয়রা এবং থানা পুলিশের ০৪ সদস্য বিশিষ্ট একটি দলের সমন্বয়ে কয়রা উপজেলাধীন আমাদী চাঁদআলী ব্রিজে কয়রা-পাইকগাছা মেইন সড়কে যৌথ চেকপোস্ট পরিচালনা করা হয়।
বুধবার (৭জানুয়ারি) রাতে নৌবাহিনী কন্টিনজেন্ট কয়রা এবং থানা পুলিশের ০৪ সদস্য বিশিষ্ট একটি দলের সমন্বয়ে কয়রা উপজেলাধীন আমাদী ইউনিয়নের চাঁদআলী ব্রিজে কয়রা-পাইকগাছা মেইন সড়কে যৌথ চেকপোস্ট পরিচালনা করে।
চেকপোস্ট চলাকালীন সময় ট্রাক, সিএনজি, ইজিবাইক ও মটর সাইকেলের হেলমেট, কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স সহ ৭০ টি যানবাহন এবং সন্দেহভাজন ব্যক্তিবর্গকে তল্লাশি করা হয়।
তল্লাশি চলাকালীন সময় মাদক (০৭ পিস ইয়াবা)বহনের দায়ে সেলিম সানা (৪৫) নামের একজনকে আটক করা হয়।
জানা গেছে আটকৃত সেলিম সানা উপজেলার বামিয়া গ্রামের রফিকুল সানার ছেলে।
এ সময় তার কাছ থেকে একটি টিভিএস ১২৫ সিসি মটরসাইকেলসহ আটক করা হয়।
পরবর্তীতে আটককৃত ব্যক্তি এবং আলামতসমহ আইনী প্রক্রিয়া সম্পাদনের নিমিত্তে কয়রা থানায় হস্তান্তর করা হয়।






