1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

মিঠাপুকুরে শ্রমিকদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোতাহার হোসেনঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৯৪ বার পড়া হয়েছে
রংপুরের মিঠাপুকুর উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব মোসাদ্দেক হোসেন মিন্টুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে মিঠাপুকুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, একটি কুচক্রী মহল মোসাদ্দেক হোসেন মিন্টুর রাজনৈতিক ক্যারিয়ার ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ‘মাদক কারবারি’ হিসেবে সাজিয়ে পোস্ট দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত।
​সংবাদ সম্মেলনে উপস্থিত নেতাকর্মীবৃন্দ বলেন, “একটি স্বার্থান্বেষী মহল মিন্টুর রাজনৈতিক কেরিয়ারে ঈর্ষান্বিত হয়ে এই নোংরা পথ বেছে নিয়েছে। আমরা এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা পর্দার আড়াল থেকে এই ষড়যন্ত্র করছে, তাদের চিহ্নিত করে অতি দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
​তারা আরও সতর্ক করে বলেন, অবিলম্বে এসব কুরুচিপূর্ণ পোস্ট সরিয়ে নেওয়া না হলে এবং অপপ্রচার বন্ধ না হলে আগামীতে রাজপথে কঠোর কর্মসূচি পালন সহ আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।
​সংবাদ সম্মেলনে মিঠাপুকুর উপজেলা শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com