1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

লক্ষ্যমাত্রার চেয়ে বেশী মধু উৎপাদন হচ্ছে শিবগঞ্জে

Hafizur Rahaman
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে
শিবগঞ্জে সরিষা চাষ বৃদ্ধির ফলে ব্যসপক হরে বৃদ্ধি পেয়েছে প্রাকৃতিক ভাবে মধু চাষ ও মৌয়ালদের সংখ্যা। যা শত শত মৌয়ালদের কর্মব্যস্ত পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। উপজেলার প্রতিটি মাঠে সরিষে ক্ষেতে
  সারি বদ্ধভাবে সহস্রাধিক  মৌবাক্স বসিয়ে ব্যস্ত মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন। স্থানীয় তেমন মৌয়সল না থাকায়  স্বল্প পুঁজিতে লাভের আশায় দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে শতাধিক মৌয়াল শিবগঞ্জে এসে মধু চাষে যুক্ত হয়েছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সরিষা ক্ষেতে মৌচাষ ফসলের কোনো ক্ষতি করে না; বরং মৌমাছির পরাগায়নের ফলে সরিষার ফলন বৃদ্ধি পায়। এ কারণে কৃষি বিভাগ চাষিদের সরিষা ক্ষেতে কীটনাশক বা বিষ প্রয়োগ না করার বিষয়ে সচেতন করছে।
চলতি মৌসুমে শিবগঞ্জ উপজেলায় মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সাড়ে ১২ হাজার কেজি। এর মধ্যে ইতোমধ্যে প্রায় ১০ হাজার কেজি মধু উৎপাদন হয়েছে। মাঠ পর্যায়ে পরিদর্শনে দেখা যায়, ঝিনাউদহ, বগুড়া, রাজশাহী, নাটোর, নেত্রকোনা, নড়াইল ও সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা মৌয়ালরা দলবদ্ধভাবে মৌচাষ করছেন।
শিবগঞ্জ উপজেলায় দাইপুখুরিয়ায় মধু উৎপাদন স্থাপনকারী মো. রকিবুল ইসলাম জানান, আমরা প্রতি বছর মৌমাছি নিয়ে এই উপজেলায় আসি। এই উপজেলায় সরিষা চাষ বেশি হওয়ায় আমাদের মধু সংগ্রহে আগ্রহ বাড়ছে।
তিনি আরো বলেন, আমরা প্রায় ১০/১৫ দিন পরপর মৌ বক্স খুলে মধু সংগ্রহ করি। আবহাওয়া ভালো হলে প্রাতি সাপ্তাহেও মধু সংগ্রহ করা যায়। আমার ৭০টি বক্স থেকে ৮/৯’শ কেজি মধু সংগ্রহ করতে পারবো। এপর্যন্ত আমার বক্স থেকে ৫/৬’শ কেজি মধু সংগ্রহ করেছি।
কিশোরহাট মৌচাষ সমবায় সমিতির সভাপতি শামসুল হক জানান, নাটোরের গুরুদাসপুর থেকে তারা প্রায় ২০ দিন আগে শিবগঞ্জে এসেছেন। ৭৫টি মৌবাক্স থেকে এক সপ্তাহ পর পর প্রায় ৪০০ কেজি মধু সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত তারা ১৯ মণ মধু সংগ্রহ করেছেন।
নড়াইল থেকে আসা মৌয়াল নুরুল ইসলাম বলেন, মৌচাষে সফলতার গল্প শুনে কয়েক বছর আগে তিনি এই পেশায় যুক্ত হন। তিনজন অংশীদার মিলে প্রতি বছর খরচ বাদ দিয়ে জনপ্রতি প্রায় ২৫ লাখ টাকা আয় করেন। এবারও ভালো ফলনের আশা করছেন তিনি।
এব্যাপারে শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ মো. নয়ন মিয়া বলেন, এবছর উপজেলায় ৮ হাজার ৬’শ হেক্টর জমি সরিষা চাষ হচ্ছে। আমরা বিভিন্ন এলাকায় সরিষার মাঠ পরিদর্শন করেছি। আশা করছি, উৎপাদনও ভালো হবে।
তিনি আরো বলেন, এবছর ঝিনাইদহ, কুষ্টিয়া, বগুড়া ও রাজশাহী অঞ্চল থেকে মৌচাষীরা এসেছেন। উপজেলার ১১টি স্থানে ১১টি মৌয়াল দল তাঁদের মধু চাষ করছেন। এতে ১ হাজার ১০৬টি মৌ বক্সে তাঁরা কাজ করছেন। আমরা এবছর প্রায় ১২ হাজার কেজি মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরেছি। ইতোমধ্যে আমরা মধু পেয়েছি প্রায় ১০ হাজার কেজি। স্থানীয়ভাবে চাহিদা থাকায় মৌয়ালরা সেখানেই মধু বিক্রয় করছেন। আমাদের সাথে যোগাযোগ থাকায় আমরাও বিভিন্ন জায়গায় মধু বিক্রয়ের পরামর্শ দিচ্ছি এবং মধু যা গুনগতমান তাঁরা যেনো সেটি কে ধরে রাখেন।
বাংলাদেশ হ্যানি রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক আরিফ উদ্দিন বলেন, মৌচাষে বিসিকের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। দেশে মধুর চাহিদা প্রায় ২৫ হাজার মেট্রিক টন হলেও উৎপাদন হচ্ছে মাত্র ১৬ হাজার মেট্রিক টন। সঠিক সহায়তা ও সুযোগ-সুবিধা বাড়ানো গেলে বছরে ৫০ থেকে ৬০ হাজার মেট্রিক টন মধু উৎপাদনের সম্ভাবনা রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com