1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

জিয়ানগরে জাতীয় মৎস্য সমিতির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

কামরুল আহসান সোহাগ 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় জাতীয় মৎস্য সমিতির প্রায় শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে জিয়ানগর উপজেলা বিএনপি কার্যালয়ে যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন, জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার সংগ্রামে আজ তৃণমূল থেকে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জিয়ানগরে শতাধিক নেতাকর্মীর যোগদান সেই গণজোয়ারেরই প্রতিফলন। বিএনপি কখনো আপোষের রাজনীতি করেনি। জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ ও আপসহীন। আজকের এই যোগদান আমাদের আন্দোলনকে আরও বেগবান করবে।
অনুষ্ঠান শেষে নবযোগদানকারী নেতাকর্মীরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিএনপির সব কর্মসূচিতে রাজপথে সক্রিয় ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com