1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

কুড়িগ্রামে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা; খেলা দেখতে হাজার হাজার দর্শনার্থীদের ভিড়

আনোয়ার হোসেন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

 

কুড়িগ্রামে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী এই খেলা দেখতে হাজার হাজার দর্শনার্থীর উপচে পড়া ভিড়।

 

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের মিয়াজি পাড়ায় এ খেলা অনুষ্ঠিত হয়।

 

প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে প্রায় ৫০ জন  ঘোড়াসাওয়ার অংশ নেয়। এবং চুড়ান্ত বিজয়ীদের মাঝে

আয়োজক কমিটি প্রথম পুরষ্কার হিসেবে রঙ্গিন টেলিভিশন, দ্বিতীয় পুরুষ্কার ছাগল ও তৃতীয় পুরুষ্কার মোবাইল সেট প্রদান করেন।

 

পুরো খেলাটি দর্শকদের মাঝে তুলে ধরতে সঞ্চালনায় ছিলেন হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম আবুল হোসেন।

 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ শিল্পপতি কাশেম গ্রুপের চেয়ারম্যান তাসভীর উল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু সহ অন্যান্যরা

 

খেলা দেখতে আসা অস্টম শ্রেণির ছাত্র প্রিতম বলেন, ঘোড়া খেলা টেলিভিশনে দেখেছি বাস্তবে আজ প্রথম দেখলাম, খুবই ভালো লাগছে।

 

আয়োজক কমিটির সদস্য আব্দুল জলিল বলেন, আমরা প্রায় বছরে এই খেলা আয়োজন করি প্রচুর লোকের সমাগম হয়, শৃংখলা ও ধর্যের সহিত খেলা উপভোগ করে দর্শনার্থীরা। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার দেয়া হয়। আশা করছি আগামীতেও ব্যাপক পরিসরে ঘোড়া খেলার আয়োজন করা হবে।

 

প্রধান অতিথির বক্তব্যে তাসভীর উল ইসলাম বলেন, ঐতিহ্যবাহী এই খেলা প্রায় বিলুপ্তির পথে তাই গ্রাম-বাংলার এই ঐতিহ্য ধরে রাখতে আয়োজক কমিটির এমন আয়োজনকে সাধুবাদ জানাই, আমাদের উচিৎ শুধু ঘোড়া খেলা নয় নতুন প্রজন্মের কাছে গ্রাম-বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি তুলে ধরতে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকা উচিৎ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com