1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

লোকালয়ে মিলল ১০ ফুটের অজগার: আতঙ্ক ছাপিয়ে প্রকৃতিতে ফেরার স্বস্তি

​এস এম এ রউফ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৮২ বার পড়া হয়েছে

উপকূলীয় জনপদ কয়রার লোকালয়ে ফের দেখা মিলল সুন্দরবন থেকে পথ ভুলে লোকালয়ে চলে আসা ১০ ফুট দীর্ঘ এক বিশালাকার অজগার।যাকে ঘিরে হুলস্থুল পড়ে যায় উপজেলার মহারাজপুর ইউনিয়নে। তবে কোনো ক্ষতি নয়, বরং পরম যত্নে সাপটিকে উদ্ধার করে পুনরায় তার আপন নিবাস সুন্দরবনে ফিরিয়ে দিয়েছে বন বিভাগ।
​বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর। প্রতাপ স্মরণী মাধ্যমিক বিদ্যালয়ের পেছনের ঝোপঝাড়ে হঠাৎই নজরে আসে অস্বাভাবিক এক নাড়াচাড়া। কৌতূহলী স্থানীয়রা কাছে গিয়েই পিলে চমকানো দৃশ্য দেখেন—সেখানে কুণ্ডলী পাকিয়ে শুয়ে আছে প্রকাণ্ড এক অজগার। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে মঠবাড়ি গ্রামে। আতঙ্ক আর কৌতুহল নিয়ে ভিড় জমান শত শত মানুষ।
​বন্যপ্রাণী রক্ষায় সচেতন স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে সাপটিকে আঘাত না করে তাৎক্ষণিক খবর দেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনে। খবর পেয়ে বনরক্ষীদের একটি চৌকস দল, ভিটিআরটি (VTRT) ও সিপিজি (CPG) সদস্যদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাদের নিপুণ দক্ষতায় কোনো প্রকার চোট ছাড়াই উদ্ধার করা হয় প্রায় ১০ ফুট লম্বা এই সাপটিকে।
​উদ্ধারের পর সাপটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর বিকেলে এক আবেগঘন পরিবেশে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে সুন্দরবনের গহীনে ‘বুষ্টুমখালী’ খালের পাড়ে সাপটিকে অবমুক্ত করা হয়। খাঁচা থেকে বেরিয়ে অবলীলায় বনের লতাগুল্মের আড়ালে হারিয়ে যায় সাপটি—ফিরে পায় তার আপন ঠিকানা।
​কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন জানান:
​”খবর পাওয়ার সাথে সাথেই আমরা সাপটি উদ্ধার করতে সক্ষম হই। উপকূলীয় মানুষের মাঝে বন্যপ্রাণী রক্ষার সচেতনতা বেড়েছে বলেই আজ সাপটি অক্ষত অবস্থায় বনে ফিরতে পেরেছে। সুন্দরবনের বাস্তুসংস্থান রক্ষায় এটি একটি ইতিবাচক দিক।” ​সুন্দরবনের সীমান্ত ঘেষা এই জনপদে বন্যপ্রাণীর আনাগোনা নতুন নয়, তবে স্থানীয়দের এই দায়িত্বশীল আচরণ বন্যপ্রাণী সংরক্ষণে নতুন আশার আলো দেখাচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com