1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

পবিপ্রবির ডেপুটি রেজিস্ট্রার ইমাদুল হক প্রিন্সের বাবার ৭ম মৃত্যুবার্ষিকী আজ

Mustak Ahmed
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ ইমাদুল হক প্রিন্সের বাবা, দক্ষিণাঞ্চলের প্রখ্যাত আলেমেদ্বীন ও একাধিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব হযরত মাওলানা মো. আব্দুল ওহাব সাহেব খুলনার হুজুর (রহ.)-এর সপ্তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি)।
২০১৯ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। তার ইন্তেকালে পরিবার-পরিজনের পাশাপাশি অসংখ্য শিক্ষার্থী, অনুসারী ও শুভানুধ্যায়ী শোকাহত হন। আজ দিনটি উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া ও ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে দিনটি পালনের অংশ হিসেবে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার খুলনা গ্রামে তার প্রতিষ্ঠিত জামে মসজিদ, নুরানি ও ইবতেদায়ী মাদ্রাসা এবং ঈদগাহ ময়দানে সওয়াব-ই-রেসানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি তার প্রতিষ্ঠিত ও কর্মস্থল হিসেবে পরিচিত গওহরডাঙ্গা, রাজাপুর, ভেরনবাড়ীয়া, ভাতকাঠি, দেবীপুর, তুষখালী, হদুয়া, চাঁদপুরা, নলছিটি ও হাড়িখালী ফাজেল মাদ্রাসাসহ দেশের বিভিন্ন স্থানে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে।
কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৮টায় মাজার জিয়ারত, সকাল ৯টায় খতমে কোরআন, বাদ জোহর খতমে খাজেগান এবং বাদ মাগরিব হালকায়ে জিকির।
উল্লেখ্য, হযরত খুলনার হুজুর (রহ.) ১৯৩৪ খ্রিস্টাব্দে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার খুলনা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি জীবদ্দশায় আলিয়া ও কওমি ধারার একাধিক মাদ্রাসায় অধ্যাপনার পাশাপাশি মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখেন। সমাজে ন্যায়, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
তার একমাত্র পুত্র পবিপ্রবির ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ ইমাদুল হক প্রিন্স তার বাবার রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com