1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

নৌগাই মাত্র এক টাকায় কম্বল বিতরণ করে ইতিহাস করলেন নওগাঁর ফ্রেন্ডস প্যানেল

ইমদাদুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে

নওগাঁয় হাড়কাঁপানো শীতে যখন বিপর্যস্ত জনজীবন, তখন অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে উষ্ণতার পরশ নিয়ে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফ্রেন্ডস প্যানেল’। শুক্রবার (৯ জানুয়ারী) বিকেলে নওগাঁ শহরের পার নওগাঁ মুখ বধির স্কুল প্রাঙ্গণে এক ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে ৮০০ জন শীতার্ত মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে কম্বল। তবে এটি কোনো সাধারণ দান নয়, বরং মানুষের আত্মসম্মান বজায় রাখতে ‘এক টাকার বিনিময়ে’ এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় নওগাঁর জনজীবন স্থবির। এই তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। তাদের এই কষ্ট লাঘবে এগিয়ে এসেছে তরুণ ও স্বপ্নবাজদের সংগঠন ‘ফ্রেন্ডস প্যানেল’। দ্বিতীয়বারের মতো তারা আয়োজন করে এই বিশাল কম্বল বিতরণ কর্মসূচির। দীর্ঘ ১৬৩ সপ্তাহ ধরে প্রতি শুক্রবার এক টাকার বিনিময়ে খাবার বিতরণ করে আসা এই সংগঠনটি এবার ৮০০ অসহায় মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিল।

ফ্রেন্ডস প্যানেলের কার্যক্রম শুধু শীতবস্ত্র বা খাবার বিতরণে সীমাবদ্ধ নয়। বছরজুড়ে মানবিকতার চাদরে নওগাঁকে আগলে রেখেছে তারা। ঈদে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী এবং পূজায় উপহার পৌঁছে দেওয়া এখন তাদের নিয়মিত কাজ। শুধু তাই নয়, মাথা গোঁজার ঠাঁইহীন মানুষের জন্য টিনের ছাউনি দিয়ে ঘর তৈরি করে দেওয়া কিংবা কর্মহীন মানুষকে স্বাবলম্বী করতে ছোট ছোট ব্যবসা গড়ে দেওয়ার মতো মহৎ উদ্যোগও বাস্তবায়ন করে আসছে এই সংগঠনটি।

সংগঠনের উপদেষ্টা মানস চৌধুরী বলেন,
আমরা চাই না কেউ নিজেকে ছোট মনে করে সাহায্য নিক। তাই এক টাকার প্রতীকী মূল্যে আমরা এই কম্বলগুলো দিচ্ছি, যাতে তারা মনে করেন এটি তারা কিনে নিয়েছেন।

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আলী বলেন, আমরা নিজেদের কষ্টার্জিত অর্থ দিয়ে তিল তিল করে এই ফ্রেন্ডস প্যানেল গড়ে তুলেছি। এখানে কর্মজীবী আর ছাত্রদের সম্মিলিত ত্যাগ জড়িয়ে আছে। আমরা চাই আমাদের এই সেবামূলক কাজগুলো আরও বড় হোক। যদি বড় কোনো আর্থিক সহযোগিতা আমাদের এই সংগঠনের সাথে যুক্ত হয়, তবে আমাদের কাজের গতি যেমন বাড়বে, তেমনি নওগাঁর দুস্থ মানুষের সেবায় আমরা আরও বড় বড় প্রকল্প বাস্তবায়ন করতে পারব।

কম্বল পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত শত শত ছিন্নমূল মানুষ। তারা জানান, এই তীব্র শীতে একটি কম্বল তাদের কাছে আশীর্বাদের মতো। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ যদি ফ্রেন্ডস প্যানেলের মতো এমন মানবিক উদ্যোগে শামিল হন, তবে আগামীর নওগাঁ হবে আরও সুন্দর ও বৈষম্যহীন এমনটাই প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com