1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

রাজশাহী মোহনপুরে জমি দখলের অভিযোগ, নারীসহ পরিবারের ওপর হামলা ও হুমকির দাবি

 মোঃ নাসির উদ্দিন 
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ২০৭ বার পড়া হয়েছে
রাজশাহীর মোহনপুর উপজেলায় দীর্ঘদিন ধরে চলমান জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের ওপর হামলা, মারধর, গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগকারী মোছা. চাঁপা বিবি (৪৫), স্বামী মৃত জাব্বার আলম সাইফ, পাথালিয়া, বাকশিমইল ইউনিয়নের বাসিন্দা। অভিযোগে তিনি উল্লেখ করেন, একই এলাকার কয়েকজন ব্যক্তি পূর্বশত্রুতার জেরে তাদের পৈতৃক জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছে।
অভিযোগ অনুযায়ী, গত ৮ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টার দিকে জমিতে মাপঝোক করতে গেলে অভিযুক্তরা বাধা দেয়। একপর্যায়ে তারা অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং নারীসহ পরিবারের সদস্যদের ওপর লাঠিসোঁটা দিয়ে মারধর করে। এতে চাঁপা বিবিসহ কয়েকজন আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগীর দাবি, স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা প্রাণে রক্ষা পান। তবে অভিযুক্তরা ভবিষ্যতে আবারও মারধর ও প্রাণনাশের হুমকি দেয়। অভিযোগে আরও বলা হয়, জমিটি নিয়ে আদালতে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও প্রতিপক্ষ জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং জমির কাগজপত্র দেখাতে ব্যর্থ হচ্ছে।
এ ঘটনায় মোহনপুর থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দাখিল করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী।
এ বিষয়ে এরই মধ্যে স্থানীয়ভাবে আলোচনা সৃষ্টি হয়েছে। মোহনপুর ডিউটি অফিসার আসাদুর বলেন অভিযোগ হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com