1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

গৌরীপুরে রাজগৌরীপুর সংস্কৃতিমনাদের চড়ুইভাতি ও মিলনমেলা

মোখলেছুর রহমান
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ২৮৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুর মহিলা ডিগ্রী (অনার্স) কলেজ ক্যাম্পাসে শুক্রবার (৯ জানুয়ারি/২৬) রাজগৌরীপুর সংস্কৃতিমনাদের পূর্ণমিলনী ও মিলনমেলা অনুষ্ঠিত হয়। এ উৎসবে অংশ নেয় গৌরীপুর সংগীত নিকেতন, অপূর্ব শিল্পী গোষ্ঠী, সারেগামা সংগীত একাডেমি, গৌরীপুর শিল্পী গোষ্ঠী, শাওন বর্ষা মিডিয়া, চলো হাঁটি সংগঠন। অনুষ্ঠানের মধ্যে ছিলো নৃত্যানুষ্ঠান, দলীয় ও একক সংগীত, কবিতা আবৃত্তি, গল্পবলা, আলোচনা সভা, র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পী এম.এ হাই। সঞ্চালনা করেন গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লব ও শিল্পী জনি হামিদ। বক্তব্য রাখেন গৌরীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক মো. রইছ উদ্দিন, সাবেক সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, শিল্পী জুবায়েদ হোসেন তানিম, প্রদীপ সরকার রানা, আব্দুস সুবুর ইকবাল, গৌরীপুর পৌরসভা সাবেক কাউন্সিলর রোজিনা আক্তার মিতু, অভিভাবক বিশ্বজিৎ ঘোষ, সুজন চন্দ্র সরকার, ইসরাত জাহান লাকী প্রমুখ।
নৃত্যানুষ্ঠানে অংশ নেন ইবনাত ইসলাম পারিসা, অদ্ধিতি দাস, রূপকথা সরকার, পারিজাত সরকার ঋতু, পরমা সরকার মিতালী। সংগীতানুষ্ঠানে অংশ নেন আদ্রিজা সরকার, অদিত্য সরকারম সূর্য সরকার, স্নিগ্ধা ভৌমিক, রূপায়ন মিশ্র, পূর্ণতা মিশ্র, তাহমিন ইসলাম আদিব, তাহমিন হাসান জিসান, রূপা আক্তার, আনিশা আমিন রোজা, সৌমিকা সরকার সৃজা, উস্মিতা পন্ডিত, ঋদ্ধিমান বিশ্বাস, দিপা, শ্রাবণী, নাদিয়া বিনতে বাতেন, সামিয়া আক্তার হ্যাপি, শ্রেয়সী বসাক, মাইশা তানজিন নিশাত, অর্পা বর্মন, তুতুল সরকার ঐশি, সিথি সরকার, শ্রীযাতা পাল সূচি, দলীয় সংগীতে আব্দুল হান্নান জনি, প্রদীপ কুমার সরকার রানা, জুবায়েদ হোসেন তানিম, আব্দুস সবুর ইকবালও গজল পরিবেশন করে আহাম্মদ মুসা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com