1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

ঘাটাইলে পুলিশের জালে মাদক সম্রাট, ৬ কেজি গাঁজা উদ্ধার

মো.রকিবুল হাসান
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে বড় সাফল্য পেয়েছে ঘাটাইল থানা পুলিশ। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের খাজনাগড়া এলাকা থেকে ৬ কেজি গাঁজাসহ লাল মিয়া ওরফে লালু (৪০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত লালু ওই এলাকার মৃত হোসেন আলীর ছেলে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার মাধ্যমে তরুণ সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়দের দেওয়া নির্ভরযোগ্য গোপন সংবাদের ভিত্তিতে সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আমির হামজার নেতৃত্বে একটি চৌকস দল অভিযান চালায়। অভিযানের সময় তাকে হাতেনাতে ৬ কেজি গাঁজাসহ আটক করা হয়।

এ বিষয়ে এসআই আমির হামজা বলেন, গোপন তথ্য পাওয়ার পর দ্রুত অভিযান পরিচালনা করে অভিযুক্তকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

মাদক ব্যবসায়ী গ্রেফতারের খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ছোবল ভয়াবহ আকার ধারণ করেছিল। পুলিশের এই অভিযানে মাদকের বিরুদ্ধে নতুন আশার আলো দেখছে এলাকাবাসী।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com