1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

সংবাদকর্মীদের তৎপরতায় প্রাণ পেল থমকে যাওয়া উন্নয়ন: ফের শুরু হেলাতলা চেড়াঘাট সড়কের সংস্কার কাজ

মোঃ সাঈদ হাসান (সুজন) 
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে

​সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৯নং হেলারতলা ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ চেড়াঘাট গ্রামের সড়কের সংস্কার কাজ অবশেষে ফের শুরু হয়েছে। কোনো এক অজ্ঞাত কারণে মাঝপথে থমকে যাওয়া এই উন্নয়ন যজ্ঞ পুনরায় সচল হওয়ার পেছনে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে স্থানীয় সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও প্রতিবাদী ভূমিকা।

​জানা যায়, কিছুদিন পূর্বে ৯নং ওয়ার্ডের চেড়া ঘাট গ্রামের এই রাস্তাটির নির্মাণ কাজ চলমান থাকা অবস্থায় হঠাৎ করেই এক অদৃশ্য বাধার মুখে তা বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় গ্রামবাসী এবং যাতায়াতকারী সাধারণ মানুষ। জনদুর্ভোগ লাঘবে এবং উন্নয়ন কাজ অব্যাহত রাখার দাবিতে কলারোয়ার সাংবাদিক সমাজ সোচ্চার হয়ে ওঠে। তারা সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে ভিডিও প্রতিবেদন ও সংবাদ প্রচারের মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং জোরালো প্রতিবাদ জানান।

​সংবাদকর্মীদের এই সম্মিলিত প্রচেষ্টার ফলস্বরূপ এবং প্রশাসনের হস্তক্ষেপে রাস্তাটির সংস্কার কাজ পুনরায় শুরু হয়েছে। এতে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মনে।

​এই সফলতায় সন্তোষ প্রকাশ করে এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জেলা প্রতিনিধি মোঃ সাঈদ হাসান (সুজন) বলেন, “রাস্তাটির কাজ পুনরায় চালু হওয়া আমাদের সম্মিলিত সাংবাদিকতারই ফসল। বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি ‘এসএম নিউজ ২৪ সাতক্ষীরা’র প্রতিষ্ঠাতা মোহাম্মদ সোহাগ ভাইয়ের প্রতি, যার দিকনির্দেশনা আমাদের অনুপ্রাণিত করেছে। এছাড়া আমার সিনিয়র সহকর্মী সাংবাদিক মোহাম্মদ আসাদ ভাই এবং দৈনিক সাতক্ষীরা পত্রিকার সাংবাদিক আলম ভাইয়ের প্রতিও রইল অশেষ ধন্যবাদ।”

​তিনি আরও বলেন, “এই উদ্যোগে পাশে থাকার জন্য চেরাঘাট গ্রামের সকল ভাই-ব্রাদার এবং কলারোয়া উপজেলার সর্বস্তরের সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। সত্য প্রকাশে এবং জনকল্যাণে আমাদের এই ঐক্য আগামীতেও অব্যাহত থাকবে।”

​দীর্ঘ প্রতীক্ষার পর রাস্তার কাজ পুনরায় শুরু হওয়ায় স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন এবং আশা প্রকাশ করছেন যে, খুব শীঘ্রই রাস্তার কাজ সম্পন্ন হয়ে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com