1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

পত্নীতলায় নির্বাচনী আচরণ বিধি মেনে চলতে পথসভা অনুষ্ঠিত

Md Afjal Hossain
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২৩০ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সূষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করে তুলতে পত্নীতলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পথসভা অনুষ্ঠিত হয়েছে।১১/০১/২০২৬ তারিখ  বৈকাল সাড়ে ৩টায় উপজেলার পত্নীতলা হাটে সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়ার নেতৃত্বে এ পথসভা অনুষ্ঠিত হয়। তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের জন্য ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য বিনীত আহ্বান জানান। জুলাই গণঅদ্ভুত্থানের চেতনাকে ধারণ করে সবাইকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে বুঝে শুনে ভোট দেয়াসহ গণভোটে ভোট প্রদানের আহ্বানও জানান। তিনি গণভোটের স্বপক্ষে লিফলেট বিতরণ করেন। এ সময় পত্নীতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওবায়দুল ইসলাম স্বপন সার্বক্ষণিক সহযোগিতা করেন।
অপর দিকে জেলা পুলিশ প্রশাসন ফেসবুকে একটি পোস্ট দেন যা নিচে সরাসরি দেওয়া  হলো –
সম্মানিত পত্নীতলা থানার নজিপুর বাজারের ব্যবসায়ী এবং অধিবাসীগণ আসসালামু আলাইকুম।
নজিপুর বাজার  রাজশাহী বিভাগের নওগাঁ জেলার পত্নীতলা থানার একটি অতি পরিচিত বাবসায়িক কেন্দ্র। কিন্তু এলোমেলোভাবে সড়ক দখলের কারণে এবং যানবাহনের বিশৃংখলভাবে অবস্থানের কারণে বাজারে প্রায় যানজট সৃষ্টি হয়। ভুক্তভোগী লোকজন মাঝে মাঝে আমার কাছে এ বিষয়ে অভিযোগ করেন। এরই পরিপ্রেক্ষিতে গত দুইদিন যাবত পত্নীতলা থানা পুলিশ নজিপুর বাজারে সুশৃংখলভাবে যানবাহন রাখা এবং সড়কে শৃঙ্খলা নারায়নের জন্য মাইকিং করে। আপনারা অনেকেই পুলিশের ডাকে সাড়া দিয়ে বাজারটা সুশৃংখল করার চেষ্টা করছেন।
আগামীকাল নজিপুর বাজারে জেলা পুলিশের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হবে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। আমি নজিপুর বাজারের সকলের কাছ থেকে আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি। আইন প্রয়োগে পুলিশকে সহযোগিতা করুন, আপনার সহযোগিতা সমাজে সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com