1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

বগুড়ার শাজাহানপুরে নকআউট ক্যারাম বোর্ড টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান

আব্দুর রহিম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২২৪ বার পড়া হয়েছে

বগুড়ার শাজাহানপুর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক আমার সংবাদ শাজাহানপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ নাজিরুল ইসলাম নাজিরের সার্বিক ব্যবস্থাপনায় বগুড়ার শাজাহানপুর মানিকদিপা চারমাথা সোনালী বাজারে নকআউট ক্যারাম বোর্ড টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জানা যায়, রবিবার ১১ জানুয়ারী সন্ধ্যায় টূর্নামেন্ট উদ্বোধনী ঘোষনার মাধ্যমে খেলা শুরু হয় এবং টূর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়িয়া ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ ও দলিল লেখক ইউপি সদস্য আব্দুল বাসেত রঞ্জু।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকদিপা পদ্মপাড়া গ্ৰামের তরুণ সমাজ সেবক মনিরুজ্জামান মজনু সহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

গ্ৰাম বাংলার সকল বয়সের মানুষের জনপ্রিয় খেলাধুলার মধ্যে ক্যারাম বোর্ড খেলাও যে একটি অন্যতম আনন্দদায়ক খেলা তা বিপুল সংখ্যক উপস্থিত দর্শক সেটা প্রমাণ করে দিয়েছেন। পুরো ম্যাচ জুড়ে খেলায় ছিল টান টান উত্তেজনা। টানা তিন ঘণ্টা ব্যাপী কোন বিরতি ছাড়া চলে উভয় দলের সমান সমানে লড়াই। শেষ পর্যন্ত উপস্থিত সকল দর্শক এই মনোমুগ্ধকর খেলা ছেড়ে যাননি । চূড়ান্ত বিজয় দেখে সকল খেলোয়াড়দের ব্যাপক প্রশংসা করে গভীর রাতে ফিরে যান নিজ নিজ গন্তব্যে।
খেলাটি শান্তিপূর্ণ ভাবে  সুশৃঙ্খল পরিবেশের মধ্যে সমাপ্ত করতে দর্শকদের নিরব  সহযোগিতা ব্যাপক প্রশংসার দাবিদার।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মানিক দিপা  পদ্মপাড়ার সাব্বির আহমেদ এর টীমকে ২-১ গেমে হারিয়ে বিজয়ের গৌরব অর্জন করেন খোদাবন্দবালা গ্ৰামের আরিফুল ইসলামের টীম। উদ্বোধনী ম্যাচে খেলা পরিচালনা করেন আব্দুল হাকিম। খেলা পরিচালনায় অন্যান্যের মধ্যে সহযোগিতায় ছিলেন আরিফুল ইসলাম আরিফ, আব্দুল হালিম, আবু কালাম ও শহিদুল ইসলাম প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com