1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

ফেনী-১ আসনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ বিএনপি রবি মজুমদারের মাঠে নামার ঘোষণা

মোহাম্মদ হানিফ
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে
ফেনী-১ (ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজী) সংসদীয় আসনে দীর্ঘদিনের রাজনৈতিক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঐক্যের সুরে বাজতে শুরু করেছে বিএনপির রাজনীতি। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ভাগনে রবি মজুমদার আনুষ্ঠানিকভাবে ধানের শীষের প্রার্থীর পক্ষে মাঠে নামার ঘোষণা দিয়েছেন।
গত ১১ জানুয়ারি, রোববার রাতে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনার পর এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক এবং ফেনী-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী রফিকুল আলম মজনু ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য রবি মজুমদারের প্রতি আহ্বান জানান।
রবি মজুমদার নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দল ও দেশের স্বার্থে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত এই গুরুত্বপূর্ণ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তিনি সক্রিয়ভাবে নির্বাচনী মাঠে থাকবেন।
তিনি আরও বলেন,
“দেশ ও দলের এই ক্রান্তিলগ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকা ছাড়া কোনো বিকল্প নেই। রফিকুল আলম মজনু ভাই ধানের শীষের প্রার্থী। তার হাতকে শক্তিশালী করা আমাদের সকলের দায়িত্ব। আমরা চাই ফেনী-১ আসনটি আবারও ধানের শীষের মাধ্যমে দেশনেত্রীকে উৎসর্গ করতে।”
উল্লেখ্য, ফেনী-১ আসনটি দীর্ঘদিন ধরেই বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। খালেদা জিয়ার পরিবারের সদস্য হওয়ায় রবি মজুমদারের প্রতি এলাকায় রয়েছে আলাদা গ্রহণযোগ্যতা ও আবেগ। অপরদিকে, রফিকুল আলম মজনু কেন্দ্রীয় ও মহানগর রাজনীতির একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত।
এই দুই নেতার ঐক্যবদ্ধ সিদ্ধান্তে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঐক্য ফেনী-১ আসনে ধানের শীষের অবস্থান আরও সুদৃঢ় করবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com