জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত ইংরেজি বক্তৃতা প্রতিযোগিতায় জেলা পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে সাফিয়া খানম বালিকা দাখিল মাদ্রাসার কৃতী শিক্ষার্থী সামিয়া আক্তার ইমা।
তার এই গৌরবোজ্জ্বল সাফল্যের মাধ্যমে প্রতিষ্ঠানটি আবারও জেলার শিক্ষা অঙ্গনে সম্মানের আসনে অধিষ্ঠিত হলো। এ অর্জনে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন।
আগামী ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে সামিয়া আক্তার ইমা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। বিভাগীয় পর্যায়ে তার অংশগ্রহণ ও সাফল্য কামনায় মাদ্রাসা কর্তৃপক্ষ মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া ও শুভকামনা জ্ঞাপন করেছেন।
মাদ্রাসার শিক্ষকবৃন্দের নিবিড় তত্ত্বাবধান ও অনুপ্রেরণায় এবং এনটিআরসি কর্তৃক নিয়োগ প্রাপ্ত ইংরেজি শিক্ষক রিয়াজ সা
রের ঐকান্তিক প্রচেষ্টায় তার এই সাফল্য অর্জিত হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। তারা আশা প্রকাশ করেন, বিভাগীয় পর্যায়েও সে একইভাবে কৃতিত্বের স্বাক্ষর রাখবে।