1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

টুঙ্গিপাড়ায় শীতার্তদের মাঝে সিসিডিবি’র কম্বল বিতরণ

KM Mukul
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২১৯ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সিসিডিবি (খ্রিস্টান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ)। সোমবার সকাল সাড়ে ১১টায় সিসিডিবি’র টুঙ্গিপাড়া উপজেলা কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সিসিডিবির উপজেলা নেটওয়ার্কের উদ্যোগে উপজেলার তিনটি ইউনিয়নের ১৭টি সমিতির মাধ্যমে মোট ৬০০ জন শীতার্ত মানুষের মাঝে ৬০০টি কম্বল বিতরণ করা হয়।
সিসিডিবি’র এলাকা ব্যবস্থাপক সুদিপন খাসার সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) আল আমিন হালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রদীপ কুমার মজুমদার এবং টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব এর প্রতিনিধি আফজাল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সিসিডিবি’র সিনিয়র কর্মসূচি কর্মকর্তা রুবেন মধু, সমাজ সংগঠক মিন্টু বাড়ৈ এবং উপজেলা নেটওয়ার্কের সভাপতি মমতা বিশ্বাসসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব এবং এ ধরনের উদ্যোগ শীতকালে অসহায় মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com