1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

রংপুর রিজিয়নে সাড়ে ৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ এবং ২৯ রাউন্ড গুলিসহ ৬টি পিস্তল উদ্ধার

আনোয়ার হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

গত ডিসেম্বর মাসে রংপুর রিজিয়নে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের মাদকসহ বিভিন্ন চোরাকারবারী পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক করা হয়েছে ৭০ জন চোরাকারবারীকেও। আরও উদ্ধার করা হযেছে ২৯ রাউন্ড গুলিসহ ৬টি বিদেশী পিস্তল।

 

সোমবার, (১২ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালয়নের প্রধান দপ্তরে রংপুর রিজিয়নের পক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব- উল হক পিএসসি।

 

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ডিসেম্বরে রংপুর রিজিয়নের আওতাধীন ১ হাজার ৬শ ৬৯ দীর্ঘ সীমান্ত এলাকায় নিয়োজিত সেক্টর ও অধীনস্ত ব্যাটালিযনের সমন্বিত ও ধারাবাহিক অভিযানে এসব মাদকদ্রব্য ও চোরাকারবারী মালামাল জব্দ করা হয়।

 

জব্দকৃত মাদক দ্রব্যের মধ্যে রয়েছে, ৬শ ৯১ বোতল ফেন্সিডিল, ৯শ ৬১ বোতর বিদেশী মদ, ৩ হাজার ৬শ ৩৪পিস ইয়াবা, ১৪০ কেজি গাঁজা, ২৬ হাজার ২শ ৬৫ বোতল নেশা জাতীয় সিরাপ, ৩ হাজার ১শ ১৫ বোতল স্কাফ সিরাপ, ২৬ হাজার ৮শ ৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২ হাজার ২শ ৩৫ পিস ইনজেকশন, ৩শ ৪গ্রাম হেরোইন ও ৫৫ হাজার ৩শ ২৪পিস নেশা জাতীয় ট্যাবলেট।

 

এছাড়াও ১শ ৬৪টি গরু ও ৩৩টি ভারতীয় মহিষ উদ্ধার করে বিজিবি। এবং ডিসেম্বরে পাচারের ঝুঁকিতে থাকা ১৫ জনকে উদ্ধার করেছে বিজিবি।

 

প্রেস ব্রিফিংয়ে বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল হক আরও জানান, সীমান্তে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২ হাজার ৫শ ৬৩টি সচেতনতামুলক সভার পাশাপাশি সীমান্তের দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি।

 

এসময় সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com