1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

শিবগঞ্জে গুণীজন ভূষিত হওয়ায় আহসান হাবিবকে সংবর্ধনা

Hafizur Rahaman
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৩৫৭ বার পড়া হয়েছে

গুণীজন হিসেবে ভূষিত হওয়ায় ‎চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আম উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মী আহসান হাবিবকে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার দুপুরে শিবগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিবগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য মমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রবীণ সংবাদিক সফিকুল ইসলাম, আম উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মী আহসান হাবিব, শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বারিউল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল হক, বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি নাদিম হোসেন, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি হানিফ মাহমুদ, কালের কণ্ঠ মাল্টিমিডিয়া প্রতিনিধি ফরহাদ হোসেন, শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন, সাবেক সাধারণ সম্পাদক শামসুন্নাহার সোহানা, আমচাষী এনামুল হক স্বপন ও আবদুল আওয়াল সহ অন্যরা। মাটি ও মানুষ নিয়ে কাজ করায় সম্প্রতি ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির ১৫তম চাঁপাই উৎসবে আমচাষী ও উদ্যোক্তা আহসান হাবিবকে গুণীজন হিসেবে ভূষিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা। অনুষ্ঠানে আমচাষী, উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে শিবগঞ্জ ম্যাগো ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com