1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়নি বলেও মন্তব্য করেন-ঠাকুরগাঁওয়ে মির্জাফখরুল

মাজেদুর রহমান
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

 জুলাই অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ। এ নিয়ে বিএনপি উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

দেশের বিভিন্ন জায়গায় সহিংসতা, খুন এবং জুলাই অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র উদ্ধারের প্রশ্নে মির্জা ফখরুল বলেন, আমরা খুব উদ্বিগ্ন, এটা সম্পর্কে আমরা অবগত। আমরা মনে করি এটা সরকারের ব্যর্থতাই যে- তারা এখন পর্যন্ত অস্ত্র উদ্ধার করতে পারেনি। সেইসাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয়না। তবে আমি আশাবাদী আমরা মনে করি যে- নির্বাচন চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে এবং একটা ভালো অবস্থায় আসবে।

ভারতে বিশ্বকাপ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে একমত জানিয়ে মির্জা ফখরুল বলেন, ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি জড়িত আছে। আমাদের দেশের সম্মান জড়িত আছে। নিঃসন্দেহে আমাদের একজন ক্রিকেটার কে অপমান করা হয়েছে। আমরা মনে করি- এটা আমাদের দেশকে অপমান করা হয়েছে। সেক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সিদ্ধান্ত এটার সঙ্গে আমরা একমত। কিন্তু একি সঙ্গে আমরা এটাও মনে করি- ছোট খাটো বিষয়গুলো আলোচনার মধ্যে সমাধান করাই উত্তম।

বিএনপি পরীক্ষিত রাজনৈতিক দল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমরা জনগণের কাছে যাচ্ছি, বিএনপি পরীক্ষিত রাজনৈতিক দল। এদেশে যা কিছু ভালো সবকিছুই বিএনপির অর্জন। এই যে সংস্কার একদলীয় থেকে বহুদলীয় গণতন্ত্রে আসা, মুক্ত সংবাদপত্রের স্বাধীনতকা নিশ্চিত করা, পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করা এসব সবি বিএনপি করেছে। অতীতেও করেছে, এখন বিএনপি ৩১ দফার মাধ্যমে নিশ্চিত করেছে।

তিনি বলেন, আর এখন যে সংস্কারগুলো সংস্কার কমিশনের মাধ্যমে গৃহিত হয়েছে তা সবি বিএনপির প্রস্তাবে আছে। সুতরাং আমরা মনে করি বিএনপি নিঃসন্দেহে অতীকে এককভাবে সরকার চালিয়েছে, সরকারে ছিল এবং সবচেয়ে ভালো কাজগুলো করতে বিএনপি সক্ষম হয়েছে।

ফখরুল বলেন, এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। নির্বাচনের পরিস্থিতি বোঝা যাবে- যখন নির্বাচনী প্রচারণা শুরু হবে। তার আগে কিন্তু বোঝা যাবে না, এখন সবাই যে যার সাংগঠনিক ব্যাপরগুলো গোছাচ্ছে। মনোনয়নের ব্যাপারগুলো গোছাচ্ছে, নির্বাচনের প্রকৃত অবস্থা আপনি বুঝতে পারবেন- যখন প্রচার শুরু হবে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গিকারবদ্ধ মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, আমাদের কমিটমেন্ট আছে; তিস্তা মহাপরিকল্পনা, পদ্মা এবং অভিন্ন নদী যতগুলো আছে সেগুলো বাস্তবায়নে আমরা অঙ্গিকারবন্ধ। ভারতের সঙ্গে আমরা আলোচনা করবো এবং পানির হিস্যা আদায় করবো। একটা দেশের সঙ্গে আরেকটা দেশের সঙ্গে যে মিউচুয়ার রেসপেক্ট, সম্মান সবকিছু মাথায় রেখে আমরা আমার দাবি আদায় করবো।

ফ্যাসিস্টদের বিএনপি ভয় করেনা মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, গণভোটের প্রচার বিএনপির দায়িত্ব না, জনগণের দায়িত্ব ভোট দেওয়া। গণভোটে হ্যাঁ বা না জনগণ যা করবে তাই হবে। আর যারা সবসময় ফ্যাসিস্টদের ভয়ে থাকবে- নিজেরা কোন কাজ করেনা, বিদেশে থেকে বড় বড় কথা বলে তাদের কাছে এগুলো মনে হয়। আমরা ফ্যাসিস্টদের তাড়াতে জানি, মারতেও জানি এবং মার খেতেও জানি। অতএব ফ্যাসিস্টদের ভয় করে না।

এসময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা, উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com