1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাতলায় বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার ফুলবাড়ীতে যুবকদের প্রশিক্ষণ শেষে সেমাই-চিনি ও ইফতার বিতরণ মাগুরা শ্রীপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ মাগুরায় সার খুচরা বিক্রেতা নিয়োগ বহাল ও নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন মাগুরা ১ আসনের এমপি’র রাজনৈতিক সচিব হলেন রুবাইয়াত হোসেন খান সম্মিলিত সার ডিলার নীতিমালা-২০২৫ বাতিলের দাবিতে পিরোজপুরে খুচরা বিক্রেতাদের মানববন্ধন কক্সবাজার অগ্নিকান্ডে নিহত আবু তাহেরের জানাজা অনুষ্টিত ঈশ্বরদীতে আগুনে পুড়ে বাড়ি ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি শালিখায় প্রাতঃভ্রমণে বেরিয়ে হামলার শিকার ব্যবসায়ী বড়াইগ্রামে গভীর রাতে অগ্নিকাণ্ড: কৃষকের গরু-ছাগল পুড়ে ছাই

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি রোধে যৌথ পাহারা জোরদার

আনিসুর রহমান
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে সোনারগাঁও থানা পুলিশের উদ্যোগে কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত বিশেষ পাহারার ব্যবস্থা করা হয়েছে। এ কার্যক্রমে সোনারগাঁও থানা পুলিশ ও আনসার ভিডিপির সদস্যদের সমন্বয়ে যৌথ টহল দল দায়িত্ব পালন করছে।

পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত টহল, চেকপোস্ট এবং সন্দেহভাজন যানবাহন তল্লাশি করা হচ্ছে। এতে করে যাত্রী ও যানবাহন চালকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে মহাসড়কে পাহারা জোরদার হওয়ায় যাতায়াতে স্বস্তি ফিরেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের যৌথ উদ্যোগ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com